হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা, পেসারদের চোটে দিশেহারা কলকাতা নাইট রাইডার্স

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন


কলকাতা, ২২ মার্চ – ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল ২০২৬ আসর মাঠে গড়াতে বাকি আর মাত্র কয়েকদিন। আগামী ২৮ মার্চ শুরু হতে যাওয়া এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আগে বড় ধরনের ধাক্কা খেয়েছে কলকাতা নাইট রাইডার্স। দলটির পেস বোলিং বিভাগে দেখা দিয়েছে চরম সংকট। দলের মালিক শাহরুখ খান এবং কোচ অভিষেক নায়ার বর্তমানে বোলিং লাইনআপ নিয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছেন। বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর থেকেই যেন দুর্ভাগ্য দলটির পিছু ছাড়ছে না। চোটের কারণে একের পর এক গুরুত্বপূর্ণ পেসার ছিটকে যাচ্ছেন। শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানা এখনও পায়ের পেশির ইনজুরি কাটিয়ে উঠতে পারেননি।

ধারণা করা হচ্ছে এপ্রিলের মাঝামাঝি সময়ের আগে তাকে মাঠে পাওয়া যাবে না। ভারতীয় পেসার আকাশ দীপকে নিয়ে এসেছে আরও বড় দুঃসংবাদ। পিঠের ইনজুরির কারণে পুরো আসর থেকেই তিনি ছিটকে গেছেন এবং মাঠে ফিরতে তার অন্তত তিন মাস সময় লাগবে। অন্যদিকে হাঁটুর অস্ত্রোপচারের কারণে আসরের বড় একটি অংশে খেলতে পারবেন না হার্ষিত রানা। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে চোট পাওয়ার পর থেকেই তিনি মাঠের বাইরে রয়েছেন। এসব চোটের কারণে কলকাতার বোলিং আক্রমণে বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে। এমনকি রেকর্ড মূল্যে দলে ভেড়ানো অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের বোলিং নিয়েও শঙ্কা রয়েছে।

আরও পড়ুন

সুপার নাইন্টিতে নাম লেখালেন মাহমুদউল্লাহ রিয়াদ

তিনি ইনজুরি কাটিয়ে ফিরলেও পুরো চার ওভার বল করতে পারবেন কি না তা এখনও নিশ্চিত নয়। মুস্তাফিজুর রহমানের বিকল্প হিসেবে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানিকে দলে যুক্ত করেছে কলকাতা। এছাড়া স্কোয়াডে বৈভব অরোরা, উমরান মালিক ও কার্তিক তিয়াগির মতো তরুণ পেসাররা রয়েছেন। অভিজ্ঞদের অনুপস্থিতিতে এখন এই তরুণ পেসারদের ওপরই বড় দায়িত্ব বর্তাবে। পরিস্থিতি সামাল দিতে কেকেআর ম্যানেজমেন্ট নতুন কোনো পেসার দলে যুক্ত করার চিন্তাভাবনা করছে। সব মিলিয়ে টুর্নামেন্ট শুরুর আগেই বেশ কঠিন এক চ্যালেঞ্জের মুখে পড়েছে কলকাতা নাইট রাইডার্স।

এস এম/ ২২ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা, পেসারদের চোটে দিশেহারা কলকাতা নাইট রাইডার্স

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা, পেসারদের চোটে দিশেহারা কলকাতা নাইট রাইডার্স

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ২২ মার্চ – ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল ২০২৬ আসর মাঠে গড়াতে বাকি আর মাত্র কয়েকদিন। আগামী ২৮ মার্চ শুরু হতে যাওয়া এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আগে বড় ধরনের ধাক্কা খেয়েছে কলকাতা নাইট রাইডার্স। দলটির পেস বোলিং বিভাগে দেখা দিয়েছে চরম সংকট। দলের মালিক শাহরুখ খান এবং কোচ অভিষেক নায়ার বর্তমানে বোলিং লাইনআপ নিয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছেন। বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর থেকেই যেন দুর্ভাগ্য দলটির পিছু ছাড়ছে না। চোটের কারণে একের পর এক গুরুত্বপূর্ণ পেসার ছিটকে যাচ্ছেন। শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানা এখনও পায়ের পেশির ইনজুরি কাটিয়ে উঠতে পারেননি।ধারণা করা হচ্ছে এপ্রিলের মাঝামাঝি সময়ের আগে তাকে মাঠে পাওয়া যাবে না। ভারতীয় পেসার আকাশ দীপকে নিয়ে এসেছে আরও বড় দুঃসংবাদ। পিঠের ইনজুরির কারণে পুরো আসর থেকেই তিনি ছিটকে গেছেন এবং মাঠে ফিরতে তার অন্তত তিন মাস সময় লাগবে। অন্যদিকে হাঁটুর অস্ত্রোপচারের কারণে আসরের বড় একটি অংশে খেলতে পারবেন না হার্ষিত রানা। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে চোট পাওয়ার পর থেকেই তিনি মাঠের বাইরে রয়েছেন। এসব চোটের কারণে কলকাতার বোলিং আক্রমণে বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে। এমনকি রেকর্ড মূল্যে দলে ভেড়ানো অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের বোলিং নিয়েও শঙ্কা রয়েছে।তিনি ইনজুরি কাটিয়ে ফিরলেও পুরো চার ওভার বল করতে পারবেন কি না তা এখনও নিশ্চিত নয়। মুস্তাফিজুর রহমানের বিকল্প হিসেবে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানিকে দলে যুক্ত করেছে কলকাতা। এছাড়া স্কোয়াডে বৈভব অরোরা, উমরান মালিক ও কার্তিক তিয়াগির মতো তরুণ পেসাররা রয়েছেন। অভিজ্ঞদের অনুপস্থিতিতে এখন এই তরুণ পেসারদের ওপরই বড় দায়িত্ব বর্তাবে। পরিস্থিতি সামাল দিতে কেকেআর ম্যানেজমেন্ট নতুন কোনো পেসার দলে যুক্ত করার চিন্তাভাবনা করছে। সব মিলিয়ে টুর্নামেন্ট শুরুর আগেই বেশ কঠিন এক চ্যালেঞ্জের মুখে পড়েছে কলকাতা নাইট রাইডার্স।এস এম/ ২২ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×