হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরানের বিরুদ্ধে মার্কিন কৌশল পরিকল্পনাহীন ও এলোমেলো: জন বোল্টন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন


ওয়াশিংটন, ২৪ মার্চ – যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ইরানের বিরুদ্ধে মার্কিন কৌশলকে পরিকল্পনাহীন এবং এলোমেলো বলে আখ্যায়িত করেছেন। তার মতে, ইরানে মার্কিন হামলা সুচিন্তিত নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে এক বছরের কিছু বেশি সময় তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তেহরানে সরকার পরিবর্তনের দীর্ঘদিনের সমর্থক বোল্টন বিবিসির নিউজনাইট অনুষ্ঠানে বলেন, পরিকল্পনাহীনভাবে এগোনোর বদলে সঠিক ও সুচিন্তিত উপায়ে এই পদক্ষেপ নেওয়া উচিত ছিল।

তিনি আরও জানান, এই ধরনের পরিস্থিতির জন্য মার্কিন জনগণ, কংগ্রেস কিংবা যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো প্রস্তুত ছিল না। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। বোল্টন সতর্ক করে বলেন, এই প্রণালি অবরোধ করলে কতটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে তা ইরান ভালোভাবে বুঝতে পেরেছে।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

বর্তমান শাসকগোষ্ঠী ক্ষমতায় থাকলে হরমুজ প্রণালি বন্ধ করার প্রভাব কতটা ব্যাপক হতে পারে তার প্রমাণ এখন তাদের হাতে রয়েছে। পারমাণবিক অস্ত্র না হলেও উপসাগরীয় অঞ্চল থেকে তেল রফতানি নিয়ন্ত্রণ এখন কার্যত ইরানের ইচ্ছাধীন। ২০১৯ সালে হোয়াইট হাউস ছাড়ার পর থেকে জন বোল্টন ট্রাম্পের কট্টর সমালোচক হিসেবে পরিচিত। নিজের লেখা স্মৃতিকথায় তিনি সাবেক প্রেসিডেন্টকে চরম অজ্ঞ এবং দাফতরিক কাজের জন্য অনুপযুক্ত বলে মন্তব্য করেছিলেন।

এস এম/ ২৪ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইরানের বিরুদ্ধে মার্কিন কৌশল পরিকল্পনাহীন ও এলোমেলো: জন বোল্টন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরানের বিরুদ্ধে মার্কিন কৌশল পরিকল্পনাহীন ও এলোমেলো: জন বোল্টন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ২৪ মার্চ – যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ইরানের বিরুদ্ধে মার্কিন কৌশলকে পরিকল্পনাহীন এবং এলোমেলো বলে আখ্যায়িত করেছেন। তার মতে, ইরানে মার্কিন হামলা সুচিন্তিত নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে এক বছরের কিছু বেশি সময় তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তেহরানে সরকার পরিবর্তনের দীর্ঘদিনের সমর্থক বোল্টন বিবিসির নিউজনাইট অনুষ্ঠানে বলেন, পরিকল্পনাহীনভাবে এগোনোর বদলে সঠিক ও সুচিন্তিত উপায়ে এই পদক্ষেপ নেওয়া উচিত ছিল।তিনি আরও জানান, এই ধরনের পরিস্থিতির জন্য মার্কিন জনগণ, কংগ্রেস কিংবা যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো প্রস্তুত ছিল না। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। বোল্টন সতর্ক করে বলেন, এই প্রণালি অবরোধ করলে কতটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে তা ইরান ভালোভাবে বুঝতে পেরেছে।বর্তমান শাসকগোষ্ঠী ক্ষমতায় থাকলে হরমুজ প্রণালি বন্ধ করার প্রভাব কতটা ব্যাপক হতে পারে তার প্রমাণ এখন তাদের হাতে রয়েছে। পারমাণবিক অস্ত্র না হলেও উপসাগরীয় অঞ্চল থেকে তেল রফতানি নিয়ন্ত্রণ এখন কার্যত ইরানের ইচ্ছাধীন। ২০১৯ সালে হোয়াইট হাউস ছাড়ার পর থেকে জন বোল্টন ট্রাম্পের কট্টর সমালোচক হিসেবে পরিচিত। নিজের লেখা স্মৃতিকথায় তিনি সাবেক প্রেসিডেন্টকে চরম অজ্ঞ এবং দাফতরিক কাজের জন্য অনুপযুক্ত বলে মন্তব্য করেছিলেন।এস এম/ ২৪ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×