হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় শাহজালাল বিমানবন্দরে এক মাসে ৭৭৫ ফ্লাইট বাতিল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:০২ অপরাহ্ন


ঢাকা, ২৫ মার্চ – মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের আকাশপথে যোগাযোগ ব্যবস্থায়। ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং জর্ডানের আকাশসীমা বন্ধ থাকার কারণে গত প্রায় এক মাসে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ৭৭৫টি ফ্লাইট বাতিল হয়েছে।

ফ্লাইট ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত প্রতিদিন বিপুল সংখ্যক ফ্লাইট বাতিলের ঘটনা ঘটেছে। এর মধ্যে সর্বোচ্চ ফ্লাইট বাতিল হয় ২ মার্চ ৪৬টি, ১ মার্চ ৪০টি এবং ৩ মার্চ ৩৯টি। পরবর্তী সময়ে এই হার কিছুটা কমে এলেও প্রতিদিন গড়ে ২০ থেকে ৩০টি ফ্লাইট বাতিলের ধারা অব্যাহত থাকে। সর্বশেষ ২৬ মার্চ কুয়েত এয়ারওয়েজ, এয়ার অ্যারাবিয়া, গালফ এয়ার, কাতার এয়ারওয়েজ, এমিরেটস ও জাজিরা এয়ারওয়েজসহ বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইনসের ২২টি ফ্লাইট বাতিল করা হয়।

আরও পড়ুন

চাপের মুখে নতি স্বীকার নয়, সমতার ভিত্তিতে সংলাপে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান

তবে এই ব্যাপক বাতিলের পাশাপাশি প্রবাসী কর্মী ও সাধারণ যাত্রীদের ভোগান্তি কমানোর লক্ষ্যে মধ্যপ্রাচ্যগামী বেশ কয়েকটি রুটে সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনা চালু রাখা হয়েছে। বিশেষ করে ওমানের মাস্কাট, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন গন্তব্যে ধীরে ধীরে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে।

পরিসংখ্যান বলছে, ২৮ ফেব্রুয়ারি মাত্র ৬টি ফ্লাইট পরিচালিত হলেও মার্চের মাঝামাঝি সময় থেকে তা উল্লেখযোগ্য হারে বাড়তে থাকে। ১৫ মার্চ ৪৯টি এবং ২৪ মার্চ ৫০টি ফ্লাইট পরিচালিত হয়েছে। একইভাবে ২৬ মার্চের জন্য মাস্কাটগামী ৮টি, সৌদি আরবগামী ২২টি এবং সংযুক্ত আরব আমিরাতগামী ২০টিসহ মোট ৫০টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয়। এর মধ্যে দুবাই, আবুধাবি এবং শারজাহ গন্তব্যে সবচেয়ে বেশি সংখ্যক ফ্লাইট চলাচল করছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আকাশসীমা সংকট থাকা সত্ত্বেও শ্রমবাজারের গুরুত্ব এবং প্রবাসী যাত্রীদের বিপুল চাহিদার কথা বিবেচনা করে বিকল্প রুটে এসব ফ্লাইট চালু রাখা হয়েছে। হিসাব অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ১ হাজার ১৫টি ফ্লাইট পরিচালিত ও পরিকল্পিত হয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় শাহজালাল বিমানবন্দরে এক মাসে ৭৭৫ ফ্লাইট বাতিল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় শাহজালাল বিমানবন্দরে এক মাসে ৭৭৫ ফ্লাইট বাতিল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৫ মার্চ – মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের আকাশপথে যোগাযোগ ব্যবস্থায়। ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং জর্ডানের আকাশসীমা বন্ধ থাকার কারণে গত প্রায় এক মাসে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ৭৭৫টি ফ্লাইট বাতিল হয়েছে।ফ্লাইট ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত প্রতিদিন বিপুল সংখ্যক ফ্লাইট বাতিলের ঘটনা ঘটেছে। এর মধ্যে সর্বোচ্চ ফ্লাইট বাতিল হয় ২ মার্চ ৪৬টি, ১ মার্চ ৪০টি এবং ৩ মার্চ ৩৯টি। পরবর্তী সময়ে এই হার কিছুটা কমে এলেও প্রতিদিন গড়ে ২০ থেকে ৩০টি ফ্লাইট বাতিলের ধারা অব্যাহত থাকে। সর্বশেষ ২৬ মার্চ কুয়েত এয়ারওয়েজ, এয়ার অ্যারাবিয়া, গালফ এয়ার, কাতার এয়ারওয়েজ, এমিরেটস ও জাজিরা এয়ারওয়েজসহ বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইনসের ২২টি ফ্লাইট বাতিল করা হয়।তবে এই ব্যাপক বাতিলের পাশাপাশি প্রবাসী কর্মী ও সাধারণ যাত্রীদের ভোগান্তি কমানোর লক্ষ্যে মধ্যপ্রাচ্যগামী বেশ কয়েকটি রুটে সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনা চালু রাখা হয়েছে। বিশেষ করে ওমানের মাস্কাট, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন গন্তব্যে ধীরে ধীরে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে।পরিসংখ্যান বলছে, ২৮ ফেব্রুয়ারি মাত্র ৬টি ফ্লাইট পরিচালিত হলেও মার্চের মাঝামাঝি সময় থেকে তা উল্লেখযোগ্য হারে বাড়তে থাকে। ১৫ মার্চ ৪৯টি এবং ২৪ মার্চ ৫০টি ফ্লাইট পরিচালিত হয়েছে। একইভাবে ২৬ মার্চের জন্য মাস্কাটগামী ৮টি, সৌদি আরবগামী ২২টি এবং সংযুক্ত আরব আমিরাতগামী ২০টিসহ মোট ৫০টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয়। এর মধ্যে দুবাই, আবুধাবি এবং শারজাহ গন্তব্যে সবচেয়ে বেশি সংখ্যক ফ্লাইট চলাচল করছে।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আকাশসীমা সংকট থাকা সত্ত্বেও শ্রমবাজারের গুরুত্ব এবং প্রবাসী যাত্রীদের বিপুল চাহিদার কথা বিবেচনা করে বিকল্প রুটে এসব ফ্লাইট চালু রাখা হয়েছে। হিসাব অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ১ হাজার ১৫টি ফ্লাইট পরিচালিত ও পরিকল্পিত হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×