হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ট্রাম্পের শান্তি প্রস্তাব নিয়ে ইসরায়েলের গভীর উদ্বেগ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন


তেল আবিব, ২৫ মার্চ – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাত নিরসনে যে শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছেন, তা নিয়ে ইসরায়েলের অভ্যন্তরে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বিশ্বাস করেন ট্রাম্প যেকোনো চুক্তিতে ইসরায়েলের স্বার্থকে অগ্রাধিকার দেবেন। তবে সম্ভাব্য চুক্তির শর্তগুলো নিয়ে তেল আবিবের নীতিনির্ধারকদের মধ্যে দুশ্চিন্তা ক্রমশ বাড়ছে।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিনিধি নিদা ইব্রাহিম জানিয়েছেন, রুদ্ধদ্বার বৈঠকে ইসরায়েলি কর্মকর্তারা ধারণা করছেন ট্রাম্প একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। কিন্তু এর জন্য তিনি কতটা আপস করবেন, তা নিয়ে ইসরায়েলের শঙ্কা রয়েছে। ইসরায়েল আশঙ্কা করছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১৫ দফার পরিকল্পনাটি সম্ভাব্য সমঝোতা চুক্তির ভিত্তি হিসেবে ব্যবহৃত হতে পারে এবং এর আগে এক মাসের যুদ্ধবিরতি কার্যকর হতে পারে।

ইসরায়েলের প্রধান উদ্বেগের বিষয় হলো ৬০ শতাংশ সমৃদ্ধ ৪৫০ কেজি ইউরেনিয়ামের ভবিষ্যৎ। এই ইউরেনিয়াম তৃতীয় কোনো দেশের কাছে দেওয়া হবে নাকি আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার কাছে হস্তান্তর করা হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। এছাড়া ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়েও অমীমাংসিত ইস্যু রয়েছে।

ইরান ভবিষ্যতে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করে ইসরায়েলকে হুমকি দেবে না বা পুনরায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করবে না, এমন নিশ্চয়তা নিয়ে ইসরায়েল সন্দিহান। বর্তমানে ইসরায়েল এসব বিষয় গভীরভাবে বিশ্লেষণ করছে। তারা প্রত্যাশা করছে, কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর আগেই ইরানে আরও কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ট্রাম্পের শান্তি প্রস্তাব নিয়ে ইসরায়েলের গভীর উদ্বেগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ট্রাম্পের শান্তি প্রস্তাব নিয়ে ইসরায়েলের গভীর উদ্বেগ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
Print Image
[ad_1] তেল আবিব, ২৫ মার্চ – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাত নিরসনে যে শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছেন, তা নিয়ে ইসরায়েলের অভ্যন্তরে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বিশ্বাস করেন ট্রাম্প যেকোনো চুক্তিতে ইসরায়েলের স্বার্থকে অগ্রাধিকার দেবেন। তবে সম্ভাব্য চুক্তির শর্তগুলো নিয়ে তেল আবিবের নীতিনির্ধারকদের মধ্যে দুশ্চিন্তা ক্রমশ বাড়ছে।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিনিধি নিদা ইব্রাহিম জানিয়েছেন, রুদ্ধদ্বার বৈঠকে ইসরায়েলি কর্মকর্তারা ধারণা করছেন ট্রাম্প একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। কিন্তু এর জন্য তিনি কতটা আপস করবেন, তা নিয়ে ইসরায়েলের শঙ্কা রয়েছে। ইসরায়েল আশঙ্কা করছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১৫ দফার পরিকল্পনাটি সম্ভাব্য সমঝোতা চুক্তির ভিত্তি হিসেবে ব্যবহৃত হতে পারে এবং এর আগে এক মাসের যুদ্ধবিরতি কার্যকর হতে পারে।ইসরায়েলের প্রধান উদ্বেগের বিষয় হলো ৬০ শতাংশ সমৃদ্ধ ৪৫০ কেজি ইউরেনিয়ামের ভবিষ্যৎ। এই ইউরেনিয়াম তৃতীয় কোনো দেশের কাছে দেওয়া হবে নাকি আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার কাছে হস্তান্তর করা হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। এছাড়া ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়েও অমীমাংসিত ইস্যু রয়েছে।ইরান ভবিষ্যতে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করে ইসরায়েলকে হুমকি দেবে না বা পুনরায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করবে না, এমন নিশ্চয়তা নিয়ে ইসরায়েল সন্দিহান। বর্তমানে ইসরায়েল এসব বিষয় গভীরভাবে বিশ্লেষণ করছে। তারা প্রত্যাশা করছে, কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর আগেই ইরানে আরও কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×