হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তীব্র জ্বালানি সংকটে থাকা কিউবায় তেল ও গ্যাস পাঠাচ্ছে রাশিয়া

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন


মস্কো, ৩০ মার্চ – ভেনেজুয়েলায় মার্কিন সামরিক আগ্রাসনের জেরে লাতিন আমেরিকার দেশ কিউবা তীব্র জ্বালানি সংকটের সম্মুখীন হয়েছে। এই কঠিন সময়ে কিউবাকে সহায়তা করা রাশিয়ার দায়িত্ব বলে জানিয়েছে মস্কো।

বর্তমান পরিস্থিতিতে রাশিয়া কোনোভাবেই নীরব দর্শক হয়ে থাকতে পারে না বলে উল্লেখ করা হয়েছে। তাই কিউবায় তেল, গ্যাস ও পেট্রোলিয়াম পণ্য পাঠানোর আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

মস্কোয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, কঠোর অবরোধের মধ্যে থাকা কিউবার জন্য তেল ও পেট্রোলিয়াম পণ্য এখন অত্যন্ত জরুরি। এসব জ্বালানি দেশটির বিদ্যুৎ উৎপাদন, জীবনরক্ষাকারী অবকাঠামো সচল রাখা এবং স্বাস্থ্যসহ অন্যান্য মৌলিক সেবা নিশ্চিত করতে অপরিহার্য ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, মানবিক সহায়তা হিসেবে কিউবায় এই তেল সরবরাহের বিষয়টি আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা হয়েছিল। পাশাপাশি রুশ তেলবাহী জাহাজ নিরাপদে কিউবায় পৌঁছানোয় মস্কো সন্তোষ প্রকাশ করেছে।

অন্যদিকে রাশিয়ায় ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্ট্যাবের সম্ভাব্য সাধারণ সামরিক মোবিলাইজেশন সংক্রান্ত মন্তব্যের জবাব দিয়েছেন পেসকভ। তিনি স্পষ্ট করেন যে, এ ধরনের কোনো পরিকল্পনা বর্তমানে রুশ সরকারের কার্য তালিকায় নেই।

এর আগে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেজান্ডার ভোসিস জানিয়েছিলেন যে, রাশিয়ার সঙ্গে তাদের গ্যাস চুক্তির মেয়াদ আরও তিন মাসের জন্য বৃদ্ধি করা হয়েছে।

এনএন/ ৩০ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

তীব্র জ্বালানি সংকটে থাকা কিউবায় তেল ও গ্যাস পাঠাচ্ছে রাশিয়া

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তীব্র জ্বালানি সংকটে থাকা কিউবায় তেল ও গ্যাস পাঠাচ্ছে রাশিয়া

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মস্কো, ৩০ মার্চ – ভেনেজুয়েলায় মার্কিন সামরিক আগ্রাসনের জেরে লাতিন আমেরিকার দেশ কিউবা তীব্র জ্বালানি সংকটের সম্মুখীন হয়েছে। এই কঠিন সময়ে কিউবাকে সহায়তা করা রাশিয়ার দায়িত্ব বলে জানিয়েছে মস্কো।বর্তমান পরিস্থিতিতে রাশিয়া কোনোভাবেই নীরব দর্শক হয়ে থাকতে পারে না বলে উল্লেখ করা হয়েছে। তাই কিউবায় তেল, গ্যাস ও পেট্রোলিয়াম পণ্য পাঠানোর আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।মস্কোয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, কঠোর অবরোধের মধ্যে থাকা কিউবার জন্য তেল ও পেট্রোলিয়াম পণ্য এখন অত্যন্ত জরুরি। এসব জ্বালানি দেশটির বিদ্যুৎ উৎপাদন, জীবনরক্ষাকারী অবকাঠামো সচল রাখা এবং স্বাস্থ্যসহ অন্যান্য মৌলিক সেবা নিশ্চিত করতে অপরিহার্য ভূমিকা রাখবে।তিনি আরও জানান, মানবিক সহায়তা হিসেবে কিউবায় এই তেল সরবরাহের বিষয়টি আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা হয়েছিল। পাশাপাশি রুশ তেলবাহী জাহাজ নিরাপদে কিউবায় পৌঁছানোয় মস্কো সন্তোষ প্রকাশ করেছে।অন্যদিকে রাশিয়ায় ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্ট্যাবের সম্ভাব্য সাধারণ সামরিক মোবিলাইজেশন সংক্রান্ত মন্তব্যের জবাব দিয়েছেন পেসকভ। তিনি স্পষ্ট করেন যে, এ ধরনের কোনো পরিকল্পনা বর্তমানে রুশ সরকারের কার্য তালিকায় নেই।এর আগে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেজান্ডার ভোসিস জানিয়েছিলেন যে, রাশিয়ার সঙ্গে তাদের গ্যাস চুক্তির মেয়াদ আরও তিন মাসের জন্য বৃদ্ধি করা হয়েছে।এনএন/ ৩০ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×