হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর ফাহিম চৌধুরীর জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন


ঢাকা, ৩১ মার্চ – রাজধানীর গুলশান থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আউলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

আরও পড়ুন

চাপের মুখে নতি স্বীকার নয়, সমতার ভিত্তিতে সংলাপে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান

এদিন শুনানির সময় আসামিকে আদালতে হাজির করা হয়নি। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মোক্তার হোসেন জানান, আদালত আসামির জামিন আবেদন খারিজ করে কারাগারে আটক রাখার নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে সুবাস্তু মার্কেটের সামনে ছাত্র ও জনতা মিছিল করছিলেন। অভিযোগ রয়েছে, সে সময় আন্দোলন দমনে তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে গুলি চালায়। ওই সময় মো. ইমরান নামের এক ব্যক্তি কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে মিছিলের সঙ্গে সংহতি জানিয়ে স্লোগান দিলে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধ্যায় তিনি মারা যান।

এই ঘটনার প্রেক্ষিতে ২০২৫ সালের এপ্রিলে গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় ফাহিম চৌধুরীকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। এর আগে গত ২৯ মার্চ রোববার বিকেলে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা এই কনটেন্ট ক্রিয়েটরকে আটক করে। পরে তাকে শাহ আলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং সেখান থেকে গুলশান থানায় নেওয়া হয়।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর ফাহিম চৌধুরীর জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর ফাহিম চৌধুরীর জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩১ মার্চ – রাজধানীর গুলশান থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।মঙ্গলবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আউলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।এদিন শুনানির সময় আসামিকে আদালতে হাজির করা হয়নি। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মোক্তার হোসেন জানান, আদালত আসামির জামিন আবেদন খারিজ করে কারাগারে আটক রাখার নির্দেশ দিয়েছেন।মামলার এজাহার থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে সুবাস্তু মার্কেটের সামনে ছাত্র ও জনতা মিছিল করছিলেন। অভিযোগ রয়েছে, সে সময় আন্দোলন দমনে তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে গুলি চালায়। ওই সময় মো. ইমরান নামের এক ব্যক্তি কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে মিছিলের সঙ্গে সংহতি জানিয়ে স্লোগান দিলে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধ্যায় তিনি মারা যান।এই ঘটনার প্রেক্ষিতে ২০২৫ সালের এপ্রিলে গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় ফাহিম চৌধুরীকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। এর আগে গত ২৯ মার্চ রোববার বিকেলে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা এই কনটেন্ট ক্রিয়েটরকে আটক করে। পরে তাকে শাহ আলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং সেখান থেকে গুলশান থানায় নেওয়া হয়। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×