ইসলামাবাদ, ৩ এপ্রিল – ইরান যুদ্ধের জেরে বিশ্বজুড়ে সৃষ্ট জ্বালানি সংকটের মারাত্মক প্রভাব পড়েছে পাকিস্তানে। এক রাতের ব্যবধানে দেশটিতে জ্বালানি তেলের দাম প্রায় দ্বিগুণ বৃদ্ধি করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক নতুন এই দাম ঘোষণা করেন। নতুন ঘোষণা অনুযায়ী, দেশটিতে পেট্রোলের দাম প্রায় ৪৩ শতাংশ এবং ডিজেলের দাম প্রায় ৫৫ শতাংশ বেড়েছে।
মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, জোরদার হচ্ছে প্রতিরক্ষাব্যবস্থা
সংবাদ সম্মেলনে জ্বালানিমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারের বর্তমান পরিস্থিতির ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী এখন থেকে পাকিস্তানে প্রতি লিটার পেট্রোল বিক্রি হবে ৪৫৮ দশমিক ৪০ রুপিতে, যা মার্কিন ডলারে ১ দশমিক ৬৪ ডলার। এই দাম শুক্রবার থেকেই কার্যকর করা হয়েছে।
অন্যদিকে, শ্রমিক এবং গণপরিবহন খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্বালানি ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৫২০ দশমিক ৩৫ রুপি বা ১ দশমিক ৮৬ ডলার।
এনএন/ ৩ এপ্রিল ২০২৬




মন্তব্য করুন