হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

১৬০টির বেশি ড্রোন ও উন্নত যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন


তেহরান, ৪ এপ্রিল – মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত শত্রুপক্ষের ১৬০টির বেশি ড্রোনসহ উন্নত যুদ্ধবিমান ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে ইরান।

শনিবার ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর জয়েন্ট হেডকোয়ার্টার্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা এলহামি এই দাবি করেন।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

ইরানের সেনাবাহিনী ও ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর আকাশ প্রতিরক্ষা অবস্থান পরিদর্শনের সময় তিনি জানান, ইরানি ইউনিটগুলো সফলভাবে শত্রুদের একাধিক উন্নত যুদ্ধবিমান এবং ১৬০টির বেশি ড্রোন ধ্বংস করেছে। এর মধ্যে এমকিউ ৯, হার্মিস ও লুকাস মডেলের ড্রোনসহ বেশ কিছু ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে। শত্রুপক্ষ আক্রমণাত্মক অভিযান চালানোর আগেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা এলহামি জানান, ইরানি বাহিনী শত্রুপক্ষের বিমান ও ড্রোনের জন্য সর্বদা প্রস্তুত রয়েছে। সেনাবাহিনী এবং আইআরজিসি ইউনিট কৌশলগত দক্ষতা, আধুনিক সরঞ্জামের উদ্ভাবনী ব্যবহার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নৈপুণ্যের মাধ্যমে শত্রুপক্ষের চতুর্থ ও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এর ফলে শত্রু বাহিনী বিভ্রান্ত হয়ে পড়েছে।

তিনি জোর দিয়ে বলেন, সেনাবাহিনী ও আইআরজিসির সব আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক ঐক্যবদ্ধ এবং যেকোনো মূল্যে ইরানের আকাশসীমা রক্ষায় তারা অঙ্গীকারবদ্ধ।

এনএন/ ৪ এপ্রিল ২০২৬


🔗 আরও পড়ুন:

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

১৬০টির বেশি ড্রোন ও উন্নত যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

১৬০টির বেশি ড্রোন ও উন্নত যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ৪ এপ্রিল – মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত শত্রুপক্ষের ১৬০টির বেশি ড্রোনসহ উন্নত যুদ্ধবিমান ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে ইরান।শনিবার ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর জয়েন্ট হেডকোয়ার্টার্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা এলহামি এই দাবি করেন।ইরানের সেনাবাহিনী ও ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর আকাশ প্রতিরক্ষা অবস্থান পরিদর্শনের সময় তিনি জানান, ইরানি ইউনিটগুলো সফলভাবে শত্রুদের একাধিক উন্নত যুদ্ধবিমান এবং ১৬০টির বেশি ড্রোন ধ্বংস করেছে। এর মধ্যে এমকিউ ৯, হার্মিস ও লুকাস মডেলের ড্রোনসহ বেশ কিছু ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে। শত্রুপক্ষ আক্রমণাত্মক অভিযান চালানোর আগেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা এলহামি জানান, ইরানি বাহিনী শত্রুপক্ষের বিমান ও ড্রোনের জন্য সর্বদা প্রস্তুত রয়েছে। সেনাবাহিনী এবং আইআরজিসি ইউনিট কৌশলগত দক্ষতা, আধুনিক সরঞ্জামের উদ্ভাবনী ব্যবহার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নৈপুণ্যের মাধ্যমে শত্রুপক্ষের চতুর্থ ও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এর ফলে শত্রু বাহিনী বিভ্রান্ত হয়ে পড়েছে।তিনি জোর দিয়ে বলেন, সেনাবাহিনী ও আইআরজিসির সব আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক ঐক্যবদ্ধ এবং যেকোনো মূল্যে ইরানের আকাশসীমা রক্ষায় তারা অঙ্গীকারবদ্ধ।এনএন/ ৪ এপ্রিল ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×