হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জাতীয় দলে ফেরা ও রাজনীতি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন সাকিব

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন




ঢাকা, ৭ এপ্রিল – বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি সাকিব আল হাসানকে আবারও জাতীয় দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার বা জামিনের ব্যবস্থা করে তাকে মাঠে ফেরানোর চেষ্টা চলছে।

এরই মধ্যে একটি জাতীয় দৈনিকে সাকিবের সাক্ষাৎকার প্রকাশিত হয়। সেখানে তিনি জানান, তার দল রাজনীতিতে ফিরলে তিনিও ফিরবেন। ২০২৪ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আরও পড়ুন

ব্যালন ডি’অরের ভোটে পঞ্চম মেসি, প্রথমবার জিতলেন হ্যারি কেইন

সাকিবের এই মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। তাকে দলে ফেরানোর প্রক্রিয়ার মধ্যে এমন মন্তব্য বিতর্কের জন্ম দেয়। এই পরিস্থিতিতে সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে অবস্থান পরিষ্কার করেছেন এই অলরাউন্ডার।

সাকিব জানিয়েছেন, বর্তমানে তার পুরো মনোযোগ কেবল ক্রিকেটে। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে নিজেকে উজাড় করে দিতে চান এবং দেশকে আরও কিছু ভালো পারফরম্যান্স উপহার দেওয়ার অপেক্ষায় আছেন।

পোস্টের পরের অংশে তিনি খেলা শেষে দেশের উন্নয়নে অবদান রাখার ইচ্ছার কথা জানান। তিনি উল্লেখ করেন, দেশের জন্য কাজ করতে রাজনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে রাজনীতি ছাড়াও দেশের জন্য কাজ করা সম্ভব বলে তিনি মনে করেন। যদিও রাজনীতির মাধ্যমে এই কাজগুলো করা অনেক সহজ হয় বলে তার মত।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

জাতীয় দলে ফেরা ও রাজনীতি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন সাকিব

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জাতীয় দলে ফেরা ও রাজনীতি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন সাকিব

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৭ এপ্রিল – বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি সাকিব আল হাসানকে আবারও জাতীয় দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার বা জামিনের ব্যবস্থা করে তাকে মাঠে ফেরানোর চেষ্টা চলছে।এরই মধ্যে একটি জাতীয় দৈনিকে সাকিবের সাক্ষাৎকার প্রকাশিত হয়। সেখানে তিনি জানান, তার দল রাজনীতিতে ফিরলে তিনিও ফিরবেন। ২০২৪ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।সাকিবের এই মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। তাকে দলে ফেরানোর প্রক্রিয়ার মধ্যে এমন মন্তব্য বিতর্কের জন্ম দেয়। এই পরিস্থিতিতে সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে অবস্থান পরিষ্কার করেছেন এই অলরাউন্ডার।সাকিব জানিয়েছেন, বর্তমানে তার পুরো মনোযোগ কেবল ক্রিকেটে। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে নিজেকে উজাড় করে দিতে চান এবং দেশকে আরও কিছু ভালো পারফরম্যান্স উপহার দেওয়ার অপেক্ষায় আছেন।পোস্টের পরের অংশে তিনি খেলা শেষে দেশের উন্নয়নে অবদান রাখার ইচ্ছার কথা জানান। তিনি উল্লেখ করেন, দেশের জন্য কাজ করতে রাজনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে রাজনীতি ছাড়াও দেশের জন্য কাজ করা সম্ভব বলে তিনি মনে করেন। যদিও রাজনীতির মাধ্যমে এই কাজগুলো করা অনেক সহজ হয় বলে তার মত। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×