হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এনএসসির প্রতিবেদন প্রত্যাখ্যান বুলবুলের, চাইলেন আইসিসির হস্তক্ষেপ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন




ঢাকা, ৮ এপ্রিল – বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচন নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) দেওয়া তদন্ত প্রতিবেদন সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন সদ্য সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এই প্রতিবেদনকে তিনি ত্রুটিপূর্ণ, খামখেয়ালি এবং আইনি ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

এক বিবৃতিতে আমিনুল ইসলাম বুলবুল জানান, এনএসসির এই তদন্ত একটি দুরভিসন্ধিমূলক উদ্যোগ এবং আইনের দৃষ্টিতে এটি একেবারেই বৈধ নয়। তার দাবি, বিসিবির সংবিধান মেনেই অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে ওই নির্বাচন পরিচালিত হয়েছিল।

আরও পড়ুন

সুপার নাইন্টিতে নাম লেখালেন মাহমুদউল্লাহ রিয়াদ

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইনের নেতৃত্বাধীন তিন সদস্যের বৈধ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনটি অনুষ্ঠিত হয়। সেই কমিশনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিআইডির প্রধান ও জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক।

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনের আগে তামিম ইকবালের কাউন্সিলরশিপ এবং ১৫টি ক্লাব নিয়ে ওঠা আপত্তিগুলো যথাযথ শুনানির মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছিল। নির্ধারিত সময়েই সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনকে ঘিরে ফিক্সিংয়ের যে অভিযোগ তোলা হয়েছে, তা কিছু সাবেক ক্রিকেটারের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা থেকে সৃষ্ট ভিত্তিহীন প্রচারণা বলে তিনি দাবি করেন।

হাইকোর্ট অন্য কোনো রায় না দেওয়া পর্যন্ত নিজেকে বিসিবির একমাত্র বৈধ সভাপতি হিসেবে দাবি করেন বুলবুল। ক্রিকেট প্রশাসনের স্বাধীনতা রক্ষায় আইসিসিকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে মঙ্গলবার বিকেলে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এরপর তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটির নাম ঘোষণা করা হয়। এই কমিটি আগামী তিন মাস বোর্ডের দায়িত্ব পালন করবে এবং নতুন নির্বাচনের আয়োজন করবে। দায়িত্ব গ্রহণের পর তামিম ইকবাল জানান, দেশের ক্রিকেটের ভাবমূর্তি উদ্ধার করাই তার কমিটির প্রধান লক্ষ্য।

এনএন/ ৮ এপ্রিল ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

এনএসসির প্রতিবেদন প্রত্যাখ্যান বুলবুলের, চাইলেন আইসিসির হস্তক্ষেপ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এনএসসির প্রতিবেদন প্রত্যাখ্যান বুলবুলের, চাইলেন আইসিসির হস্তক্ষেপ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৮ এপ্রিল – বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচন নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) দেওয়া তদন্ত প্রতিবেদন সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন সদ্য সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এই প্রতিবেদনকে তিনি ত্রুটিপূর্ণ, খামখেয়ালি এবং আইনি ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।এক বিবৃতিতে আমিনুল ইসলাম বুলবুল জানান, এনএসসির এই তদন্ত একটি দুরভিসন্ধিমূলক উদ্যোগ এবং আইনের দৃষ্টিতে এটি একেবারেই বৈধ নয়। তার দাবি, বিসিবির সংবিধান মেনেই অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে ওই নির্বাচন পরিচালিত হয়েছিল।সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইনের নেতৃত্বাধীন তিন সদস্যের বৈধ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনটি অনুষ্ঠিত হয়। সেই কমিশনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিআইডির প্রধান ও জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক।বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনের আগে তামিম ইকবালের কাউন্সিলরশিপ এবং ১৫টি ক্লাব নিয়ে ওঠা আপত্তিগুলো যথাযথ শুনানির মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছিল। নির্ধারিত সময়েই সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনকে ঘিরে ফিক্সিংয়ের যে অভিযোগ তোলা হয়েছে, তা কিছু সাবেক ক্রিকেটারের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা থেকে সৃষ্ট ভিত্তিহীন প্রচারণা বলে তিনি দাবি করেন।হাইকোর্ট অন্য কোনো রায় না দেওয়া পর্যন্ত নিজেকে বিসিবির একমাত্র বৈধ সভাপতি হিসেবে দাবি করেন বুলবুল। ক্রিকেট প্রশাসনের স্বাধীনতা রক্ষায় আইসিসিকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।এর আগে মঙ্গলবার বিকেলে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এরপর তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটির নাম ঘোষণা করা হয়। এই কমিটি আগামী তিন মাস বোর্ডের দায়িত্ব পালন করবে এবং নতুন নির্বাচনের আয়োজন করবে। দায়িত্ব গ্রহণের পর তামিম ইকবাল জানান, দেশের ক্রিকেটের ভাবমূর্তি উদ্ধার করাই তার কমিটির প্রধান লক্ষ্য।এনএন/ ৮ এপ্রিল ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×