হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরানের সঙ্গে যুদ্ধ ইসরায়েলের জন্য চরম কূটনৈতিক বিপর্যয়: ইয়ার লাপিদ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন




তেল আবিব, ৮ এপ্রিল – ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ। ইরানের সঙ্গে চলমান সংঘাতকে তিনি ইসরায়েলের জন্য এক নজিরবিহীন কূটনৈতিক বিপর্যয় হিসেবে আখ্যায়িত করেছেন।

বুধবার ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

লাপিদ মন্তব্য করেন যে নেতানিয়াহু যখনই জনসমক্ষে আসবেন তখন তিনি বোঝানোর চেষ্টা করবেন যে ইরানের বিরুদ্ধে এই অভিযান সফল হয়েছে। তবে একে ডাহা মিথ্যা বলে অভিহিত করে লাপিদ জানান ইসরায়েলের সেনাবাহিনী এবং বিমানবাহিনী তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করলেও রাজনৈতিক নেতৃত্ব চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।

বিরোধীদলীয় এই নেতা অভিযোগ করেন যে নেতানিয়াহু দেশটিকে একটি কৌশলগত বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছেন। তার মতে এই যুদ্ধে সরকারের ঔদ্ধত্য দায়িত্বহীনতা পরিকল্পনার অভাব এবং আমেরিকানদের কাছে মিথ্যা বলার মত লজ্জাজনক বিষয়গুলো প্রকাশ পেয়েছে। এর ফলে দুই মিত্র দেশের মধ্যকার আস্থার ব্যাপক ক্ষতি হয়েছে।

লাপিদ আরও জানান যে নেতানিয়াহুর পদক্ষেপে ইরানের শাসনব্যবস্থার পতন হয়নি পারমাণবিক হুমকি দূর হয়নি এবং ব্যালিস্টিক ও হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের ভয়াবহতা ইসরায়েলের প্রতিটি বাড়ির দিকে তাক করা অবস্থাতেই রয়ে গেছে।

লাপিদের মতে যুদ্ধক্ষেত্রে সামরিক বিজয় অর্জিত হলেও কূটনৈতিক ফ্রন্টে ইসরায়েল চরম পরাজয় বরণ করেছে যাকে তিনি আত্মঘাতী বিজয় হিসেবে আখ্যা দিয়েছেন।

অন্যদিকে ডেমোক্র্যাটস দলীয় চেয়ারম্যান ইয়ার গোলানও যুদ্ধের শুরুতে ইরানি নেতৃত্বের ওপর হামলার ঘটনাকে ভুল বলে সমালোচনা করেছেন এবং জানিয়েছেন এটি ইসরায়েলের নিরাপত্তায় কোনো ইতিবাচক ভূমিকা রাখেনি।

এনএন/ ৮ এপ্রিল ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ইরানের সঙ্গে যুদ্ধ ইসরায়েলের জন্য চরম কূটনৈতিক বিপর্যয়: ইয়ার লাপিদ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরানের সঙ্গে যুদ্ধ ইসরায়েলের জন্য চরম কূটনৈতিক বিপর্যয়: ইয়ার লাপিদ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] তেল আবিব, ৮ এপ্রিল – ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ। ইরানের সঙ্গে চলমান সংঘাতকে তিনি ইসরায়েলের জন্য এক নজিরবিহীন কূটনৈতিক বিপর্যয় হিসেবে আখ্যায়িত করেছেন।বুধবার ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।লাপিদ মন্তব্য করেন যে নেতানিয়াহু যখনই জনসমক্ষে আসবেন তখন তিনি বোঝানোর চেষ্টা করবেন যে ইরানের বিরুদ্ধে এই অভিযান সফল হয়েছে। তবে একে ডাহা মিথ্যা বলে অভিহিত করে লাপিদ জানান ইসরায়েলের সেনাবাহিনী এবং বিমানবাহিনী তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করলেও রাজনৈতিক নেতৃত্ব চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।বিরোধীদলীয় এই নেতা অভিযোগ করেন যে নেতানিয়াহু দেশটিকে একটি কৌশলগত বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছেন। তার মতে এই যুদ্ধে সরকারের ঔদ্ধত্য দায়িত্বহীনতা পরিকল্পনার অভাব এবং আমেরিকানদের কাছে মিথ্যা বলার মত লজ্জাজনক বিষয়গুলো প্রকাশ পেয়েছে। এর ফলে দুই মিত্র দেশের মধ্যকার আস্থার ব্যাপক ক্ষতি হয়েছে।লাপিদ আরও জানান যে নেতানিয়াহুর পদক্ষেপে ইরানের শাসনব্যবস্থার পতন হয়নি পারমাণবিক হুমকি দূর হয়নি এবং ব্যালিস্টিক ও হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের ভয়াবহতা ইসরায়েলের প্রতিটি বাড়ির দিকে তাক করা অবস্থাতেই রয়ে গেছে।লাপিদের মতে যুদ্ধক্ষেত্রে সামরিক বিজয় অর্জিত হলেও কূটনৈতিক ফ্রন্টে ইসরায়েল চরম পরাজয় বরণ করেছে যাকে তিনি আত্মঘাতী বিজয় হিসেবে আখ্যা দিয়েছেন।অন্যদিকে ডেমোক্র্যাটস দলীয় চেয়ারম্যান ইয়ার গোলানও যুদ্ধের শুরুতে ইরানি নেতৃত্বের ওপর হামলার ঘটনাকে ভুল বলে সমালোচনা করেছেন এবং জানিয়েছেন এটি ইসরায়েলের নিরাপত্তায় কোনো ইতিবাচক ভূমিকা রাখেনি।এনএন/ ৮ এপ্রিল ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×