হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পেল না ‘বাংলার জয়যাত্রা’, ফিরছে শারজায়

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন




ঢাকা, ১০ এপ্রিল – মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি পায়নি। অনুমতি না পেয়ে জাহাজটি পুনরায় সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরে ফিরে যাচ্ছে।

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সূত্র জানিয়েছে প্রায় চল্লিশ দিন আটকে থাকার পর যুদ্ধবিরতি কার্যকর হলে গত বুধবার সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে হরমুজ প্রণালির উদ্দেশে জাহাজটি রওনা দেয়।

আরও পড়ুন

মাল্টা-খেজুরের সরবরাহ বাড়াতে দ্রুত এলসি খোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

টানা চল্লিশ ঘণ্টা যাত্রা শেষে শুক্রবার সকালে প্রণালির কাছাকাছি পৌঁছে ইরান সরকারের কাছে পারাপারের অনুমতি চাওয়া হয়। কিন্তু তেহরান সেই অনুমতি দিতে অস্বীকৃতি জানায়। এর ফলে জাহাজটিকে ঘুরিয়ে নিরাপদে শারজায় ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান ইরানের নির্দেশনা অনুযায়ী অনুমতি চাওয়া হলেও তা প্রত্যাখ্যাত হয়েছে। তবে কূটনৈতিকভাবে অনুমতি পাওয়ার চেষ্টা অব্যাহত রাখা হয়েছে। বর্তমানে জাহাজটি হরমুজ প্রণালির কাছাকাছি অবস্থান করছে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শারজায় ফিরে যেতে বলা হয়েছে।

তিনি আরও জানান জাহাজে থাকা একত্রিশ জন নাবিকের জন্য পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। প্রতিদিন আঠারো টন সামুদ্রিক পানি পরিশোধনের সক্ষমতা থাকলেও ইঞ্জিন চালু রাখতে হওয়ায় রেশনিং করে পানির ব্যবহার দৈনিক ছয় টনে নামিয়ে আনা হয়েছে। নাবিকদের মনোবল ধরে রাখতে জনপ্রতি দৈনিক খাবারের বরাদ্দ সাত ডলার থেকে বাড়িয়ে বারো ডলার করা হয়েছে। এর পাশাপাশি নাবিকদের মূল বেতনের সমপরিমাণ ওয়ার অ্যালাউন্স প্রদান করা হচ্ছে।

এনএন/ ১০ এপ্রিল ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পেল না ‘বাংলার জয়যাত্রা’, ফিরছে শারজায়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পেল না ‘বাংলার জয়যাত্রা’, ফিরছে শারজায়

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১০ এপ্রিল – মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি পায়নি। অনুমতি না পেয়ে জাহাজটি পুনরায় সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরে ফিরে যাচ্ছে।বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সূত্র জানিয়েছে প্রায় চল্লিশ দিন আটকে থাকার পর যুদ্ধবিরতি কার্যকর হলে গত বুধবার সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে হরমুজ প্রণালির উদ্দেশে জাহাজটি রওনা দেয়।টানা চল্লিশ ঘণ্টা যাত্রা শেষে শুক্রবার সকালে প্রণালির কাছাকাছি পৌঁছে ইরান সরকারের কাছে পারাপারের অনুমতি চাওয়া হয়। কিন্তু তেহরান সেই অনুমতি দিতে অস্বীকৃতি জানায়। এর ফলে জাহাজটিকে ঘুরিয়ে নিরাপদে শারজায় ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান ইরানের নির্দেশনা অনুযায়ী অনুমতি চাওয়া হলেও তা প্রত্যাখ্যাত হয়েছে। তবে কূটনৈতিকভাবে অনুমতি পাওয়ার চেষ্টা অব্যাহত রাখা হয়েছে। বর্তমানে জাহাজটি হরমুজ প্রণালির কাছাকাছি অবস্থান করছে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শারজায় ফিরে যেতে বলা হয়েছে।তিনি আরও জানান জাহাজে থাকা একত্রিশ জন নাবিকের জন্য পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। প্রতিদিন আঠারো টন সামুদ্রিক পানি পরিশোধনের সক্ষমতা থাকলেও ইঞ্জিন চালু রাখতে হওয়ায় রেশনিং করে পানির ব্যবহার দৈনিক ছয় টনে নামিয়ে আনা হয়েছে। নাবিকদের মনোবল ধরে রাখতে জনপ্রতি দৈনিক খাবারের বরাদ্দ সাত ডলার থেকে বাড়িয়ে বারো ডলার করা হয়েছে। এর পাশাপাশি নাবিকদের মূল বেতনের সমপরিমাণ ওয়ার অ্যালাউন্স প্রদান করা হচ্ছে।এনএন/ ১০ এপ্রিল ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×