হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন




সিলেট, ১০ এপ্রিল – সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে। শুক্রবার ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

সাইবার হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ এনআইডি সার্ভার, চালু করতে কাজ করছে ইসি

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার এলাকার তিন যুবক অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তাদের নাম সালেহ আহমেদ জয়ধর, সুমন মিয়া ও মাসুম আহম্মদ। তারা মূলত মাদকের চালান আনতে সেখানে গিয়েছিলেন। এরপর তারা সীমান্তবর্তী চংকেট ও মারকানের বাগান সংলগ্ন এলাকায় অবস্থান নেন।

সেখানে খাসিয়াদের সুপারি বাগানে থাকার সময় স্থানীয় ভারতীয় খাসিয়ারা তাদের চোর সন্দেহে ছড়রা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে সালেহ আহমেদ জয়ধর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে তার সঙ্গে থাকা অপর দুজন তাকে মৃত অবস্থায় বাংলাদেশে ফিরিয়ে আনেন।

জানা গেছে, নিহত যুবকসহ ওই তিনজনই আগে থেকেই চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] সিলেট, ১০ এপ্রিল – সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে। শুক্রবার ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার এলাকার তিন যুবক অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তাদের নাম সালেহ আহমেদ জয়ধর, সুমন মিয়া ও মাসুম আহম্মদ। তারা মূলত মাদকের চালান আনতে সেখানে গিয়েছিলেন। এরপর তারা সীমান্তবর্তী চংকেট ও মারকানের বাগান সংলগ্ন এলাকায় অবস্থান নেন।সেখানে খাসিয়াদের সুপারি বাগানে থাকার সময় স্থানীয় ভারতীয় খাসিয়ারা তাদের চোর সন্দেহে ছড়রা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে সালেহ আহমেদ জয়ধর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে তার সঙ্গে থাকা অপর দুজন তাকে মৃত অবস্থায় বাংলাদেশে ফিরিয়ে আনেন।জানা গেছে, নিহত যুবকসহ ওই তিনজনই আগে থেকেই চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×