হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

লেবাননে নিহত দীপালির মরদেহ দ্রুত দেশে আনার চেষ্টা চলছে: শামা ওবায়েদ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন




ফরিদপুর, ১১ এপ্রিল – লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বাংলাদেশি নারী দীপালি খাতুনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্কারদিয়া গ্রামে নিজ বাড়িতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন

চাপের মুখে নতি স্বীকার নয়, সমতার ভিত্তিতে সংলাপে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, লেবাননে ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে বাংলাদেশি নারী দীপালি খাতুন রয়েছেন যা অত্যন্ত দুঃখজনক। ইতোমধ্যে তার পরিবারের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ করেছে। লেবাননে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করায় এবং ফ্লাইটের সুবিধা না থাকায় তাৎক্ষণিকভাবে মরদেহ আনা সম্ভব হচ্ছে না। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং লেবাননে অবস্থিত বাংলাদেশ মিশন এ বিষয়ে নিরলস কাজ করে যাচ্ছে।

মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে তিনি জানান, সরকার প্রবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে সচেষ্ট রয়েছে। যারা নিরাপত্তার কারণে দেশে ফিরতে পারছেন না, তাদের সরকারি ব্যবস্থাপনায় ফিরিয়ে আনা হচ্ছে। ইতোমধ্যে বিমানের চার্টার্ড ফ্লাইটে করে অনেক বাংলাদেশিকে দেশে আনা হয়েছে এবং ইচ্ছুক অন্যদেরও আনার প্রক্রিয়া চলমান।

প্রবাসে বিভিন্ন ঘটনায় নারীসহ আটজন বাংলাদেশির নিহতের ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে আখ্যায়িত করেন তিনি। একইসঙ্গে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে কাজ হারিয়ে দেশে ফেরা রেমিট্যান্স যোদ্ধাদের পুনর্বাসনের বিষয়েও সরকার উদ্যোগ নেবে বলে তিনি আশ্বাস দেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

লেবাননে নিহত দীপালির মরদেহ দ্রুত দেশে আনার চেষ্টা চলছে: শামা ওবায়েদ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

লেবাননে নিহত দীপালির মরদেহ দ্রুত দেশে আনার চেষ্টা চলছে: শামা ওবায়েদ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ফরিদপুর, ১১ এপ্রিল – লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বাংলাদেশি নারী দীপালি খাতুনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্কারদিয়া গ্রামে নিজ বাড়িতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, লেবাননে ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে বাংলাদেশি নারী দীপালি খাতুন রয়েছেন যা অত্যন্ত দুঃখজনক। ইতোমধ্যে তার পরিবারের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ করেছে। লেবাননে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করায় এবং ফ্লাইটের সুবিধা না থাকায় তাৎক্ষণিকভাবে মরদেহ আনা সম্ভব হচ্ছে না। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং লেবাননে অবস্থিত বাংলাদেশ মিশন এ বিষয়ে নিরলস কাজ করে যাচ্ছে।মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে তিনি জানান, সরকার প্রবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে সচেষ্ট রয়েছে। যারা নিরাপত্তার কারণে দেশে ফিরতে পারছেন না, তাদের সরকারি ব্যবস্থাপনায় ফিরিয়ে আনা হচ্ছে। ইতোমধ্যে বিমানের চার্টার্ড ফ্লাইটে করে অনেক বাংলাদেশিকে দেশে আনা হয়েছে এবং ইচ্ছুক অন্যদেরও আনার প্রক্রিয়া চলমান।প্রবাসে বিভিন্ন ঘটনায় নারীসহ আটজন বাংলাদেশির নিহতের ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে আখ্যায়িত করেন তিনি। একইসঙ্গে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে কাজ হারিয়ে দেশে ফেরা রেমিট্যান্স যোদ্ধাদের পুনর্বাসনের বিষয়েও সরকার উদ্যোগ নেবে বলে তিনি আশ্বাস দেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×