হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের কোটি ডলারের ড্রোন বিধ্বস্ত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন




তেহরান, ১৫ এপ্রিল – পারস্য উপসাগরে রুটিন নজরদারি চালানোর সময় মার্কিন নৌবাহিনীর একটি অত্যন্ত ব্যয়বহুল ও অত্যাধুনিক এমকিউ-৪সি ট্রাইটন ড্রোন বিধ্বস্ত হয়েছে।গত ৯ এপ্রিল এই দুর্ঘটনা ঘটে বলে সম্প্রতি মার্কিন নৌবাহিনীর নাভাল সেফটি কমান্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে।

এমকিউ-৪সি ট্রাইটন ড্রোনটি মার্কিন সামরিক বাহিনীর অস্ত্রাগারের অন্যতম গুরুত্বপূর্ণ এবং দক্ষ নজরদারি সরঞ্জাম হিসেবে পরিচিত। ড্রোনটি দিন ও রাত ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে তথ্য সংগ্রহে সক্ষম হওয়ায় একে অনেক সময় ডানাযুক্ত উপগ্রহ হিসেবেও অভিহিত করা হয়।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

নর্থরোপ গ্রুম্যান কোম্পানির তৈরি এই ড্রোনটি সংগ্রহ করতে মার্কিন প্রশাসনের ব্যয় হয়েছে প্রায় ২৩ কোটি ৮১ লাখ ডলার। নাভাল সেফটি কমান্ড এই দুর্ঘটনাকে ক্লাস এ মিসহ্যাপ হিসেবে তালিকাভুক্ত করেছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী বিধ্বস্ত ড্রোনটি মূলত ইতালির সিসিলি দ্বীপে অবস্থিত সিগোনেল্লা নাভাল এয়ার স্টেশনের সম্পদ ছিল। দুর্ঘটনার দিন এটি হরমুজ প্রণালিতে তিন ঘণ্টার রুটিন নজরদারি করার জন্য উড্ডয়ন করেছিল। নজরদারি শেষে ফেরার পথে ড্রোনটি হঠাৎ জরুরি বিপদ সংকেত পাঠাতে শুরু করে এবং এরপরই সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং তথ্যের বরাত দিয়ে প্রতিরক্ষা বিষয়ক ওয়েবসাইট দ্য ওয়ার জোন জানিয়েছে ড্রোনটি ৫০ হাজার ফুট উচ্চতা থেকে হঠাৎ করে ১০ হাজার ফুট নিচে নেমে আসে। ড্রোনটি কোনো প্রতিপক্ষের হামলায় ধ্বংস হয়েছে কি না সে বিষয়ে মার্কিন নৌবাহিনী বিস্তারিত কিছু জানায়নি।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের কোটি ডলারের ড্রোন বিধ্বস্ত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের কোটি ডলারের ড্রোন বিধ্বস্ত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ১৫ এপ্রিল – পারস্য উপসাগরে রুটিন নজরদারি চালানোর সময় মার্কিন নৌবাহিনীর একটি অত্যন্ত ব্যয়বহুল ও অত্যাধুনিক এমকিউ-৪সি ট্রাইটন ড্রোন বিধ্বস্ত হয়েছে।গত ৯ এপ্রিল এই দুর্ঘটনা ঘটে বলে সম্প্রতি মার্কিন নৌবাহিনীর নাভাল সেফটি কমান্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে।এমকিউ-৪সি ট্রাইটন ড্রোনটি মার্কিন সামরিক বাহিনীর অস্ত্রাগারের অন্যতম গুরুত্বপূর্ণ এবং দক্ষ নজরদারি সরঞ্জাম হিসেবে পরিচিত। ড্রোনটি দিন ও রাত ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে তথ্য সংগ্রহে সক্ষম হওয়ায় একে অনেক সময় ডানাযুক্ত উপগ্রহ হিসেবেও অভিহিত করা হয়।নর্থরোপ গ্রুম্যান কোম্পানির তৈরি এই ড্রোনটি সংগ্রহ করতে মার্কিন প্রশাসনের ব্যয় হয়েছে প্রায় ২৩ কোটি ৮১ লাখ ডলার। নাভাল সেফটি কমান্ড এই দুর্ঘটনাকে ক্লাস এ মিসহ্যাপ হিসেবে তালিকাভুক্ত করেছে।সংস্থাটির তথ্য অনুযায়ী বিধ্বস্ত ড্রোনটি মূলত ইতালির সিসিলি দ্বীপে অবস্থিত সিগোনেল্লা নাভাল এয়ার স্টেশনের সম্পদ ছিল। দুর্ঘটনার দিন এটি হরমুজ প্রণালিতে তিন ঘণ্টার রুটিন নজরদারি করার জন্য উড্ডয়ন করেছিল। নজরদারি শেষে ফেরার পথে ড্রোনটি হঠাৎ জরুরি বিপদ সংকেত পাঠাতে শুরু করে এবং এরপরই সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং তথ্যের বরাত দিয়ে প্রতিরক্ষা বিষয়ক ওয়েবসাইট দ্য ওয়ার জোন জানিয়েছে ড্রোনটি ৫০ হাজার ফুট উচ্চতা থেকে হঠাৎ করে ১০ হাজার ফুট নিচে নেমে আসে। ড্রোনটি কোনো প্রতিপক্ষের হামলায় ধ্বংস হয়েছে কি না সে বিষয়ে মার্কিন নৌবাহিনী বিস্তারিত কিছু জানায়নি। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×