হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সাত জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু, পটুয়াখালীতে ঝরল চার প্রাণ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৯ এপ্রিল – দেশের সাতটি জেলায় বজ্রপাতে অন্তত ১২ জনের প্রাণহানির সংবাদ পাওয়া গেছে। বুধবার দিনের বিভিন্ন সময়ে পটুয়াখালী, জামালপুর, বরগুনা, ময়মনসিংহ, বাগেরহাট, রংপুর ও রাজবাড়ী জেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।

বজ্রপাতের পৃথক ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ গবাদি পশুরও ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন

বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব বজায় রাখতে চায় জার্মানি

পটুয়াখালীতে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে সবচেয়ে বেশি চারজনের মৃত্যু হয়েছে। রাঙ্গাবালী উপজেলার চরগঙ্গা গ্রামে মাঠে গরু বাঁধতে গিয়ে সৌরভ মজুমদার নামে এক যুবকের মৃত্যু হয়। কলাপাড়া উপজেলার তারিকাটা গ্রামে ভুট্টা ক্ষেতে কাজ করার সময় জহির উদ্দিন এবং পৃথক ঘটনায় সেতারা বেগম ও খালেক হাওলাদার প্রাণ হারান।

এছাড়া জেলায় গত দুই দিনে অন্তত ৫০টি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

জামালপুরের ইসলামপুরে মাছ ধরতে গিয়ে শামীম মিয়া এবং রাস্তার কাজ করার সময় সাগর ইসলাম নামে এক শ্রমিক মারা যান। বরগুনার পাথরঘাটায় জেলে আল আমীন এবং আমতলীতে কৃষক নূরজামালের মৃত্যু হয়েছে। আমতলী উপজেলা প্রশাসন থেকে নিহতের পরিবারকে মানবিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।

রংপুরের তারাগঞ্জে খড়ি সংগ্রহ করতে গিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে এবং রাজবাড়ীর মিজানপুরে শিশু সন্তানকে নিয়ে বাজারে যাওয়ার পথে বজ্রপাতে মারা যান সুমন মন্ডল।

সংশ্লিষ্ট থানাগুলোর পুলিশ ও স্থানীয় প্রশাসন বজ্রপাতে এসব প্রাণহানির খবরের সত্যতা নিশ্চিত করেছে।

এনএন/ ২৯ এপ্রিল ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

সাত জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু, পটুয়াখালীতে ঝরল চার প্রাণ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সাত জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু, পটুয়াখালীতে ঝরল চার প্রাণ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৯ এপ্রিল – দেশের সাতটি জেলায় বজ্রপাতে অন্তত ১২ জনের প্রাণহানির সংবাদ পাওয়া গেছে। বুধবার দিনের বিভিন্ন সময়ে পটুয়াখালী, জামালপুর, বরগুনা, ময়মনসিংহ, বাগেরহাট, রংপুর ও রাজবাড়ী জেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।বজ্রপাতের পৃথক ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ গবাদি পশুরও ক্ষয়ক্ষতি হয়েছে।পটুয়াখালীতে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে সবচেয়ে বেশি চারজনের মৃত্যু হয়েছে। রাঙ্গাবালী উপজেলার চরগঙ্গা গ্রামে মাঠে গরু বাঁধতে গিয়ে সৌরভ মজুমদার নামে এক যুবকের মৃত্যু হয়। কলাপাড়া উপজেলার তারিকাটা গ্রামে ভুট্টা ক্ষেতে কাজ করার সময় জহির উদ্দিন এবং পৃথক ঘটনায় সেতারা বেগম ও খালেক হাওলাদার প্রাণ হারান।এছাড়া জেলায় গত দুই দিনে অন্তত ৫০টি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে।জামালপুরের ইসলামপুরে মাছ ধরতে গিয়ে শামীম মিয়া এবং রাস্তার কাজ করার সময় সাগর ইসলাম নামে এক শ্রমিক মারা যান। বরগুনার পাথরঘাটায় জেলে আল আমীন এবং আমতলীতে কৃষক নূরজামালের মৃত্যু হয়েছে। আমতলী উপজেলা প্রশাসন থেকে নিহতের পরিবারকে মানবিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।রংপুরের তারাগঞ্জে খড়ি সংগ্রহ করতে গিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে এবং রাজবাড়ীর মিজানপুরে শিশু সন্তানকে নিয়ে বাজারে যাওয়ার পথে বজ্রপাতে মারা যান সুমন মন্ডল।সংশ্লিষ্ট থানাগুলোর পুলিশ ও স্থানীয় প্রশাসন বজ্রপাতে এসব প্রাণহানির খবরের সত্যতা নিশ্চিত করেছে।এনএন/ ২৯ এপ্রিল ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×