হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর ঝলক, মিসাইল পরীক্ষার গুঞ্জন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৮ মে ২০২৬, ১১:১৭ অপরাহ্ন


কক্সবাজার, ৮ মে – কক্সবাজার সমুদ্রসৈকতের আকাশে হঠাৎ এক রহস্যময় আলোর ঝলক দেখা গিয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সৈকতের লাবণী পয়েন্ট থেকে পর্যটক ও স্থানীয় দর্শনার্থীরা এই দৃশ্য প্রত্যক্ষ করেন।

প্রায় এক মিনিট স্থায়ী এই আলো প্রত্যক্ষদর্শীদের মাঝে ব্যাপক কৌতূহল ও উত্তেজনার সৃষ্টি করেছে।

আরও পড়ুন

চাপের মুখে নতি স্বীকার নয়, সমতার ভিত্তিতে সংলাপে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান

সৈকতে থাকা হোছাইন মোহাম্মদ মিশুক নামের এক স্থানীয় যুবক এই দৃশ্যটি ক্যামেরাবন্দী করেন। তিনি জানান, বন্ধুদের সাথে আড্ডার সময় হঠাৎ আকাশে ভিন্নধর্মী আলোর রেখা দেখতে পান তারা। এটি খুব দ্রুত গতিতে সরে যাচ্ছিল।

এদিকে অ্যাডভোকেট কেফায়েত উল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃশ্যটির ভিডিও শেয়ার করে বিষয়টিকে ক্ষেপণাস্ত্রের মতো বলে মন্তব্য করেছেন।

রহস্যময় এই আলো প্রসঙ্গে কক্সবাজার আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এটি কোনো আবহাওয়াজনিত ঘটনা নয়। সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান গণমাধ্যমকে জানান, ঘটনাটি ভারতের জলসীমায় ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এটি ভারতের কোনো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বা মিসাইল পরীক্ষা হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর ঝলক, মিসাইল পরীক্ষার গুঞ্জন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর ঝলক, মিসাইল পরীক্ষার গুঞ্জন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৮ মে ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কক্সবাজার, ৮ মে – কক্সবাজার সমুদ্রসৈকতের আকাশে হঠাৎ এক রহস্যময় আলোর ঝলক দেখা গিয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সৈকতের লাবণী পয়েন্ট থেকে পর্যটক ও স্থানীয় দর্শনার্থীরা এই দৃশ্য প্রত্যক্ষ করেন।প্রায় এক মিনিট স্থায়ী এই আলো প্রত্যক্ষদর্শীদের মাঝে ব্যাপক কৌতূহল ও উত্তেজনার সৃষ্টি করেছে।সৈকতে থাকা হোছাইন মোহাম্মদ মিশুক নামের এক স্থানীয় যুবক এই দৃশ্যটি ক্যামেরাবন্দী করেন। তিনি জানান, বন্ধুদের সাথে আড্ডার সময় হঠাৎ আকাশে ভিন্নধর্মী আলোর রেখা দেখতে পান তারা। এটি খুব দ্রুত গতিতে সরে যাচ্ছিল।এদিকে অ্যাডভোকেট কেফায়েত উল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃশ্যটির ভিডিও শেয়ার করে বিষয়টিকে ক্ষেপণাস্ত্রের মতো বলে মন্তব্য করেছেন।রহস্যময় এই আলো প্রসঙ্গে কক্সবাজার আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এটি কোনো আবহাওয়াজনিত ঘটনা নয়। সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান গণমাধ্যমকে জানান, ঘটনাটি ভারতের জলসীমায় ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এটি ভারতের কোনো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বা মিসাইল পরীক্ষা হতে পারে বলেও তিনি উল্লেখ করেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×