হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথ গ্রহণ, প্রথম দিনেই বড় ঘোষণা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১০ মে ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন


চেন্নাই, ১০ মে – সব জল্পনার অবসান ঘটিয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। শনিবার ১০ মে আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়ার পর তিনি তার সরকারের প্রথম জনকল্যাণমূলক ঘোষণা দেন। নতুন এই সিদ্ধান্তের আওতায় যেসব গ্রাহক মাসে ৫০০ ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহার করেন তাদের জন্য ২০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে।

এ ছাড়াও নারীদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর ও বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। দায়িত্ব পালনের প্রথম ভাষণেই বিজয় মাদক নির্মূলের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষকদের উন্নয়ন ও জেলেদের কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। নিজের রাজনৈতিক দর্শনের কথা উল্লেখ করে তিনি জানান, তামিলনাড়ুতে একটি ধর্মনিরপেক্ষ এবং সামাজিক ন্যায়বিচারের নতুন যুগ শুরু করতে চান তিনি।

আরও পড়ুন

চাপের মুখে নতি স্বীকার নয়, সমতার ভিত্তিতে সংলাপে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান

নিজের ব্যক্তিগত জীবনের সংগ্রামের কথা স্মরণ করে বিজয় বলেন, তিনি কোনো রাজ পরিবার থেকে আসেননি বরং দারিদ্র্য ও ক্ষুধা জয় করে আজ এ পর্যায়ে পৌঁছেছেন। একজন সাধারণ মানুষের কষ্ট তিনি বোঝেন বলেই মানুষের অন্তরে স্থান পেয়েছেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী।

সরকার গঠনে কংগ্রেসের সমর্থনের জন্য তাকে বিশেষভাবে ধন্যবাদ জানান বিজয়। এদিকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় থালাপতি বিজয়কে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এস এম/ ১০ মে ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথ গ্রহণ, প্রথম দিনেই বড় ঘোষণা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথ গ্রহণ, প্রথম দিনেই বড় ঘোষণা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১০ মে ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] চেন্নাই, ১০ মে – সব জল্পনার অবসান ঘটিয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। শনিবার ১০ মে আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়ার পর তিনি তার সরকারের প্রথম জনকল্যাণমূলক ঘোষণা দেন। নতুন এই সিদ্ধান্তের আওতায় যেসব গ্রাহক মাসে ৫০০ ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহার করেন তাদের জন্য ২০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে।এ ছাড়াও নারীদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর ও বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। দায়িত্ব পালনের প্রথম ভাষণেই বিজয় মাদক নির্মূলের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষকদের উন্নয়ন ও জেলেদের কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। নিজের রাজনৈতিক দর্শনের কথা উল্লেখ করে তিনি জানান, তামিলনাড়ুতে একটি ধর্মনিরপেক্ষ এবং সামাজিক ন্যায়বিচারের নতুন যুগ শুরু করতে চান তিনি।নিজের ব্যক্তিগত জীবনের সংগ্রামের কথা স্মরণ করে বিজয় বলেন, তিনি কোনো রাজ পরিবার থেকে আসেননি বরং দারিদ্র্য ও ক্ষুধা জয় করে আজ এ পর্যায়ে পৌঁছেছেন। একজন সাধারণ মানুষের কষ্ট তিনি বোঝেন বলেই মানুষের অন্তরে স্থান পেয়েছেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী।সরকার গঠনে কংগ্রেসের সমর্থনের জন্য তাকে বিশেষভাবে ধন্যবাদ জানান বিজয়। এদিকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় থালাপতি বিজয়কে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।এস এম/ ১০ মে ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×