হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দুই সন্তানকে নিয়ে পরীমণির মা দিবস উদযাপন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১১ মে ২০২৬, ০১:১৭ অপরাহ্ন


ঢাকা, ১০ মে – বিশ্ব মা দিবসে দুই সন্তান শাহীম মুহাম্মদ পূণ্য ও সাফিয়া সুলতানা প্রিয়মকে নিয়ে বিশেষ মুহূর্ত ভাগ করে নিলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বজুড়ে মায়েদের শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর উদ্দেশ্যে এই দিনটি পালিত হয়। সাধারণ মানুষের পাশাপাশি বিনোদন জগতের তারকারাও এই বিশেষ দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে নিজেদের অনুভূতি প্রকাশ করে থাকেন।

বাস্তব জীবনে পরীমণি একজন নিবেদিতপ্রাণ মা। ব্যস্ত শিডিউলের মাঝেও বর্তমানে তার সন্তানদের প্রতি দায়িত্ব ও ভালোবাসাই সবার আগে অগ্রাধিকার পায়। সামাজিক মাধ্যমে সক্রিয় এই অভিনেত্রী প্রায়ই সন্তানদের সঙ্গে কাটানো নানা আনন্দের মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন। এরই ধারাবাহিকতায় বিশ্ব মা দিবসে দুই সন্তানকে নিয়ে একটি ছবি পোস্ট করেন তিনি।

আরও পড়ুন

পারশা মাহজাবীনের বিয়ে ও আসাদ নূরকে নিয়ে খোলাসা: সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলল শিল্পীর স্ট্যাটাস

ছবিতে দেখা যায় বিছানায় দুই সন্তানকে দুই পাশে নিয়ে পরম মমতায় শুয়ে আছেন পরীমণি। ছবির ক্যাপশনে তিনি সবাইকে মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেত্রী শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর নিজের দুই সন্তানকে একাই লালনপালন করছেন পরীমণি।

মাতৃত্বের এই গুরুদায়িত্ব পালনে তিনি বেশ গর্ব ও আনন্দ অনুভব করছেন বলে বিভিন্ন সময়ে জানিয়েছেন। পরীমণির এই পোস্টের নিচে ভক্তরা তাকে একজন দায়িত্বশীল মা হিসেবে অভিহিত করে অসংখ্য প্রশংসামূলক মন্তব্য করেছেন।

এস এম/ ১০ মে ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

দুই সন্তানকে নিয়ে পরীমণির মা দিবস উদযাপন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দুই সন্তানকে নিয়ে পরীমণির মা দিবস উদযাপন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১১ মে ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১০ মে – বিশ্ব মা দিবসে দুই সন্তান শাহীম মুহাম্মদ পূণ্য ও সাফিয়া সুলতানা প্রিয়মকে নিয়ে বিশেষ মুহূর্ত ভাগ করে নিলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বজুড়ে মায়েদের শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর উদ্দেশ্যে এই দিনটি পালিত হয়। সাধারণ মানুষের পাশাপাশি বিনোদন জগতের তারকারাও এই বিশেষ দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে নিজেদের অনুভূতি প্রকাশ করে থাকেন।বাস্তব জীবনে পরীমণি একজন নিবেদিতপ্রাণ মা। ব্যস্ত শিডিউলের মাঝেও বর্তমানে তার সন্তানদের প্রতি দায়িত্ব ও ভালোবাসাই সবার আগে অগ্রাধিকার পায়। সামাজিক মাধ্যমে সক্রিয় এই অভিনেত্রী প্রায়ই সন্তানদের সঙ্গে কাটানো নানা আনন্দের মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন। এরই ধারাবাহিকতায় বিশ্ব মা দিবসে দুই সন্তানকে নিয়ে একটি ছবি পোস্ট করেন তিনি।ছবিতে দেখা যায় বিছানায় দুই সন্তানকে দুই পাশে নিয়ে পরম মমতায় শুয়ে আছেন পরীমণি। ছবির ক্যাপশনে তিনি সবাইকে মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেত্রী শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর নিজের দুই সন্তানকে একাই লালনপালন করছেন পরীমণি।মাতৃত্বের এই গুরুদায়িত্ব পালনে তিনি বেশ গর্ব ও আনন্দ অনুভব করছেন বলে বিভিন্ন সময়ে জানিয়েছেন। পরীমণির এই পোস্টের নিচে ভক্তরা তাকে একজন দায়িত্বশীল মা হিসেবে অভিহিত করে অসংখ্য প্রশংসামূলক মন্তব্য করেছেন।এস এম/ ১০ মে ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×