ঢাকা, ২৩ জানুয়ারি – বাংলাদেশের আকাশে আজ পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। জাতীয় চাঁদ দেখা কমিটির একটি সভা আজ সোমবার সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভা শেষে এ তথ্য জানায় চাঁদ দেখা কমিটি।
চাঁদ অনুযায়ী আগামী ২৪ জানুয়ারি মঙ্গলবার থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। আগামী ১৮ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাতে পবিত্র শবেমেরাজ পালিত হবে বলে জানিয়েছে চাঁদ দেখা কমিটি।
সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মুনিম হাসান
আরও পড়ুন
নভেম্বরের প্রথম ৯ দিনেই এলো প্রায় ১২৮ কোটি ডলার রেমিট্যান্স, প্রবৃদ্ধি ৩১ শতাংশের বেশি
সূত্র: কালের কণ্ঠ
এম ইউ/২৩ জানুয়ারি ২০২৩




মন্তব্য করুন