হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাংলাদেশের কাছে হারের পর যা বললেন বিধ্বস্ত পাকিস্তান অধিনায়ক শান মাসুদ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন


ঢাকা, ১২ মে – পাকিস্তানের দুর্ভেদ্য দুর্গে হানা দিয়ে ১০৪ রানের ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ। এক সেশনে তাসের ঘরের মতো ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে গেছে পাকিস্তান। টাইগারদের এমন বিধ্বংসী বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করলেও হারের দায় কোনো নির্দিষ্ট ক্রিকেটারের ওপর চাপাতে রাজি নন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ।

মঙ্গলবার (১২ মে) সিরিজের প্রথম টেস্টের শেষ দিনে জয়ের পাল্লা বাংলাদেশের দিকেই ছিল। তবে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ব্যাটাররা যেভাবে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন, তাতে ক্রিকেট মহলে চলছে তীব্র সমালোচনা। বিশেষ করে সেট হওয়া দুই ব্যাটার আউট হওয়ার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের মিডল অর্ডার।

আরও পড়ুন

সুপার নাইন্টিতে নাম লেখালেন মাহমুদউল্লাহ রিয়াদ

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হারের কারণ জানতে চাওয়া হলে শান মাসুদ স্পষ্ট জানান, তিনি কাউকে আলাদা করে কাঠগড়ায় দাঁড় করাতে চান না। তিনি বলেন: “আমি কখনোই দোষারোপের খেলায় বিশ্বাস করি না। আমি নিজে এই হারের দায় নিচ্ছি। তবে আমাদের দেখতে হবে আমরা একটি ভালো টেস্ট দল হিসেবে গড়তে আর কী কী উন্নতি করতে পারি।”

অধিনায়কের মতে, টেস্টের পাঁচ দিনের লড়াইয়ে কেবল একটি ঘটনা বা একটি আউটের ওপর দায় চাপানো ভুল। তিনি মনে করেন, ম্যাচে অনেকগুলো টার্নিং পয়েন্ট ছিল।

হারের পর আবেগপ্রবণ হওয়াটা স্বাভাবিক বলে মানলেও শান মাসুদ দলকে বাস্তবিকভাবে বিচার করার আহ্বান জানান। তাঁর মতে, দলটি অভিজ্ঞ ও নতুন খেলোয়াড়দের সংমিশ্রণে তৈরি, তাই ভুলগুলো কাটিয়ে উঠতে সময় লাগবে।

এনএন/ ১২ মে ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

বাংলাদেশের কাছে হারের পর যা বললেন বিধ্বস্ত পাকিস্তান অধিনায়ক শান মাসুদ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাংলাদেশের কাছে হারের পর যা বললেন বিধ্বস্ত পাকিস্তান অধিনায়ক শান মাসুদ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১২ মে – পাকিস্তানের দুর্ভেদ্য দুর্গে হানা দিয়ে ১০৪ রানের ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ। এক সেশনে তাসের ঘরের মতো ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে গেছে পাকিস্তান। টাইগারদের এমন বিধ্বংসী বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করলেও হারের দায় কোনো নির্দিষ্ট ক্রিকেটারের ওপর চাপাতে রাজি নন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ।মঙ্গলবার (১২ মে) সিরিজের প্রথম টেস্টের শেষ দিনে জয়ের পাল্লা বাংলাদেশের দিকেই ছিল। তবে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ব্যাটাররা যেভাবে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন, তাতে ক্রিকেট মহলে চলছে তীব্র সমালোচনা। বিশেষ করে সেট হওয়া দুই ব্যাটার আউট হওয়ার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের মিডল অর্ডার।ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হারের কারণ জানতে চাওয়া হলে শান মাসুদ স্পষ্ট জানান, তিনি কাউকে আলাদা করে কাঠগড়ায় দাঁড় করাতে চান না। তিনি বলেন: “আমি কখনোই দোষারোপের খেলায় বিশ্বাস করি না। আমি নিজে এই হারের দায় নিচ্ছি। তবে আমাদের দেখতে হবে আমরা একটি ভালো টেস্ট দল হিসেবে গড়তে আর কী কী উন্নতি করতে পারি।”অধিনায়কের মতে, টেস্টের পাঁচ দিনের লড়াইয়ে কেবল একটি ঘটনা বা একটি আউটের ওপর দায় চাপানো ভুল। তিনি মনে করেন, ম্যাচে অনেকগুলো টার্নিং পয়েন্ট ছিল।হারের পর আবেগপ্রবণ হওয়াটা স্বাভাবিক বলে মানলেও শান মাসুদ দলকে বাস্তবিকভাবে বিচার করার আহ্বান জানান। তাঁর মতে, দলটি অভিজ্ঞ ও নতুন খেলোয়াড়দের সংমিশ্রণে তৈরি, তাই ভুলগুলো কাটিয়ে উঠতে সময় লাগবে।এনএন/ ১২ মে ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×