হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৫ মের শাপলা চত্বর হত্যাকাণ্ড: দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা কারাগারে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:১৭ অপরাহ্ন


ঢাকা, ১৪ মে – ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার ঘটনায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এবং সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ প্রদান করেন। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত জানান। এর আগে সকালে তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

আরও পড়ুন

ইরান সংঘাত ও মার্কিন রাজনৈতিক বাকযুদ্ধ: ট্রাম্প ও ওবামার মুখোমুখি অবস্থান

প্রসিকিউশন থেকে জানানো হয়েছে,

  • যে শাপলা চত্বরের ঘটনাটি ছিল একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড।
  • অভিযোগ রয়েছে যে সেই সময়ে নিহতের সংখ্যা গোপন রাখতে মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা প্রত্যক্ষভাবে সহায়তা করেছিলেন।
  • অন্যদিকে ডা. দীপু মনির বিরুদ্ধে এই ঘটনার ষড়যন্ত্র ও পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে।
  • একই মামলায় বর্তমানে সাবেক আইজিপি শহিদুল হক, জিয়াউল আহসান এবং শাহরিয়ার কবিরসহ মোট ছয়জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
  • মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং তদন্ত সংস্থা আগামী ৭ জুন প্রতিবেদন দাখিলের সময় নির্ধারণ করেছে।
  • প্রসিকিউশনের তথ্যমতে ২০১৩ সালে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লাসহ মোট চারটি স্থানে ৫৮ জন নিহত হয়েছেন।

তদন্ত সংস্থা ইতিমধ্যে নিহতদের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছে। যার মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় একজন নিহতের তথ্য পাওয়া গেছে।

এস এম/ ১৪ মে ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

৫ মের শাপলা চত্বর হত্যাকাণ্ড: দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা কারাগারে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৫ মের শাপলা চত্বর হত্যাকাণ্ড: দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা কারাগারে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৪ মে – ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার ঘটনায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এবং সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ প্রদান করেন। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত জানান। এর আগে সকালে তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশন থেকে জানানো হয়েছে,যে শাপলা চত্বরের ঘটনাটি ছিল একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড।অভিযোগ রয়েছে যে সেই সময়ে নিহতের সংখ্যা গোপন রাখতে মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা প্রত্যক্ষভাবে সহায়তা করেছিলেন।অন্যদিকে ডা. দীপু মনির বিরুদ্ধে এই ঘটনার ষড়যন্ত্র ও পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে।একই মামলায় বর্তমানে সাবেক আইজিপি শহিদুল হক, জিয়াউল আহসান এবং শাহরিয়ার কবিরসহ মোট ছয়জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং তদন্ত সংস্থা আগামী ৭ জুন প্রতিবেদন দাখিলের সময় নির্ধারণ করেছে।প্রসিকিউশনের তথ্যমতে ২০১৩ সালে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লাসহ মোট চারটি স্থানে ৫৮ জন নিহত হয়েছেন।তদন্ত সংস্থা ইতিমধ্যে নিহতদের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছে। যার মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় একজন নিহতের তথ্য পাওয়া গেছে।এস এম/ ১৪ মে ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×