হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ীতে তরুণীর বিষপান, হাসপাতালে মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের কুতুবদিয়ায় প্রেমিকের বিয়ের খবর শুনে অভিমানে বিষপান করা জিন্নাত আরা (২০) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১৭ মে) দিবাগত রাতে তিনি মারা যান।

নিহত জিন্নাত আরা উপজেলার লেমশীখালী ইউনিয়নের কবিরা পাড়ার নাজের হোসেনের মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য জালাল আহমদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গত শুক্রবার (১৫ মে) বেলা ১১টার দিকে জিন্নাত আরা নয়া ঘোনা গ্রামের হানিফার ছেলে রহিম উল্লাহর বাড়িতে গিয়ে বিয়ের দাবি জানান। সেখানে অনড় অবস্থানের একপর্যায়ে তিনি বিষপান করেন। খবর পেয়ে গ্রাম পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ১২টার দিকে তিনি মারা যান।

আরও পড়ুন

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতে আইনি প্রক্রিয়া চলছে, সময়সীমা বলা সম্ভব নয়: ভারতীয় হাইকমিশনার

স্থানীয় সূত্রে জানা গেছে, রহিম উল্লাহর সঙ্গে জিন্নাত আরার চার বছরের প্রেমের সম্পর্ক ছিল। গত শুক্রবার ছিল রহিম উল্লাহর বিয়ের দিন। দক্ষিণ ধুরুং অলি পাড়া থেকে কনে নিয়ে আসার প্রস্তুতি চলছিল। এই খবর পেয়ে দুপুরে পরিবারের কাউকে না জানিয়ে প্রেমিকের বাড়িতে হাজির হন জিন্নাত আরা। সেখানে বিয়ের আয়োজন দেখে আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে সবার সামনেই তিনি বিষপান করেন।

এ বিষয়ে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হক জানান বিষয়টি খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

shahid

shahid

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ীতে তরুণীর বিষপান, হাসপাতালে মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ীতে তরুণীর বিষপান, হাসপাতালে মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি কক্সবাজারের কুতুবদিয়ায় প্রেমিকের বিয়ের খবর শুনে অভিমানে বিষপান করা জিন্নাত আরা (২০) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১৭ মে) দিবাগত রাতে তিনি মারা যান। নিহত জিন্নাত আরা উপজেলার লেমশীখালী ইউনিয়নের কবিরা পাড়ার নাজের হোসেনের মেয়ে। স্থানীয় ইউপি সদস্য জালাল আহমদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গত শুক্রবার (১৫ মে) বেলা ১১টার দিকে জিন্নাত আরা নয়া ঘোনা গ্রামের হানিফার ছেলে রহিম উল্লাহর বাড়িতে গিয়ে বিয়ের দাবি জানান। সেখানে অনড় অবস্থানের একপর্যায়ে তিনি বিষপান করেন। খবর পেয়ে গ্রাম পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ১২টার দিকে তিনি মারা যান। স্থানীয় সূত্রে জানা গেছে, রহিম উল্লাহর সঙ্গে জিন্নাত আরার চার বছরের প্রেমের সম্পর্ক ছিল। গত শুক্রবার ছিল রহিম উল্লাহর বিয়ের দিন। দক্ষিণ ধুরুং অলি পাড়া থেকে কনে নিয়ে আসার প্রস্তুতি চলছিল। এই খবর পেয়ে দুপুরে পরিবারের কাউকে না জানিয়ে প্রেমিকের বাড়িতে হাজির হন জিন্নাত আরা। সেখানে বিয়ের আয়োজন দেখে আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে সবার সামনেই তিনি বিষপান করেন। এ বিষয়ে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হক জানান বিষয়টি খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×