হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মক্কায় অনুমতি ছাড়া হজ যাত্রী পরিবহনের দায়ে পাঁচজনের জেল ও জরিমানা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৮ মে ২০২৬, ০১:১৭ অপরাহ্ন


রিয়াদ, ১৮ মে – হজ পারমিট ছাড়া মক্কায় যাত্রী পরিবহনের দায়ে পাঁচ ব্যক্তির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে চারজন প্রবাসী এবং একজন সৌদি নাগরিক রয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মক্কার প্রবেশমুখে নিয়োজিত হজ নিরাপত্তা বাহিনী পারমিট ছাড়া প্রবেশের চেষ্টাকালে সাতজন যাত্রীকে আটক করে।

পরবর্তীতে প্রশাসনিক কমিটির মাধ্যমে যাচাই বাছাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে এই সাজার নির্দেশ দেওয়া হয়। আদালতের রায়ে বলা হয়েছে, অবৈধভাবে তীর্থযাত্রী পরিবহনের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং কারাদণ্ড ভোগ করতে হবে।

আরও পড়ুন

চাপের মুখে নতি স্বীকার নয়, সমতার ভিত্তিতে সংলাপে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান

একই সঙ্গে স্থানীয় গণমাধ্যমে অভিযুক্তদের নাম প্রকাশ করা হবে এবং সেই প্রচারের যাবতীয় ব্যয়ভার তাদেরই বহন করতে হবে। এদিকে যথাযথ অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করা সাতজন যাত্রীর প্রত্যেককে ২০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হয়েছে।

প্রবাসীদের ক্ষেত্রে সাজা ভোগ করার পর নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে এবং পরবর্তী ১০ বছরের জন্য তাদের সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া এই কাজে ব্যবহৃত যানবাহনগুলো বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করতে আদালতে আবেদন জানিয়েছে কর্তৃপক্ষ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির সকল নাগরিক ও প্রবাসীকে হজের নির্ধারিত বিধিমালা কঠোরভাবে মেনে চলার জন্য পুনরায় সতর্ক করেছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মক্কায় অনুমতি ছাড়া হজ যাত্রী পরিবহনের দায়ে পাঁচজনের জেল ও জরিমানা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মক্কায় অনুমতি ছাড়া হজ যাত্রী পরিবহনের দায়ে পাঁচজনের জেল ও জরিমানা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৮ মে ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] রিয়াদ, ১৮ মে – হজ পারমিট ছাড়া মক্কায় যাত্রী পরিবহনের দায়ে পাঁচ ব্যক্তির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে চারজন প্রবাসী এবং একজন সৌদি নাগরিক রয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মক্কার প্রবেশমুখে নিয়োজিত হজ নিরাপত্তা বাহিনী পারমিট ছাড়া প্রবেশের চেষ্টাকালে সাতজন যাত্রীকে আটক করে।পরবর্তীতে প্রশাসনিক কমিটির মাধ্যমে যাচাই বাছাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে এই সাজার নির্দেশ দেওয়া হয়। আদালতের রায়ে বলা হয়েছে, অবৈধভাবে তীর্থযাত্রী পরিবহনের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং কারাদণ্ড ভোগ করতে হবে।একই সঙ্গে স্থানীয় গণমাধ্যমে অভিযুক্তদের নাম প্রকাশ করা হবে এবং সেই প্রচারের যাবতীয় ব্যয়ভার তাদেরই বহন করতে হবে। এদিকে যথাযথ অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করা সাতজন যাত্রীর প্রত্যেককে ২০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হয়েছে।প্রবাসীদের ক্ষেত্রে সাজা ভোগ করার পর নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে এবং পরবর্তী ১০ বছরের জন্য তাদের সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া এই কাজে ব্যবহৃত যানবাহনগুলো বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করতে আদালতে আবেদন জানিয়েছে কর্তৃপক্ষ।সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির সকল নাগরিক ও প্রবাসীকে হজের নির্ধারিত বিধিমালা কঠোরভাবে মেনে চলার জন্য পুনরায় সতর্ক করেছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×