হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নরসিংদীতে জমে উঠেছে খাজনাবিহীন কোরবানির পশুর হাট

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৭ মে ২০২৬, ১১:১৭ অপরাহ্ন


নরসিংদী, ২৭ মে – পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে নরসিংদীতে জমে উঠেছে ঐতিহ্যবাহী খাজনাবিহীন পশুর হাট। সদর উপজেলার করিমপুর ফুটবল মাঠে আয়োজিত এই অস্থায়ী হাটে কোনো হাসিল বা খাজনা দিতে না হওয়ায় ক্রেতা ও বিক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

বুধবার সরজমিনে গিয়ে দেখা যায়, এই ব্যতিক্রমী হাটে পশু বিক্রির বিপরীতে অতিরিক্ত কোনো অর্থ ব্যয় করতে হচ্ছে না, যা সাধারণ ক্রেতা ও বিক্রেতাদের জন্য বড় স্বস্তি হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন

সাইবার হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ এনআইডি সার্ভার, চালু করতে কাজ করছে ইসি

করিমপুর প্রবাসী ঐক্য ফোরাম এবং স্থানীয় ছাত্রসমাজের উদ্যোগে আয়োজিত এই হাটটির বিশেষত্ব হলো এর খাজনামুক্ত পরিবেশ।

আয়োজক সূত্রে জানা গেছে, সরকারিভাবে নির্ধারিত প্রায় ৮০ হাজার টাকা ইজারা নিজেরা পরিশোধ করে তারা হাটটিকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রেখেছেন। এর ফলে ক্রেতারা সাশ্রয়ী মূল্যে পশু কেনার সুযোগ পাচ্ছেন এবং বিক্রেতারাও লাভবান হচ্ছেন।

হাটে গরু, মহিষ ও ছাগলের পাশাপাশি বিভিন্ন জাতের উন্নত মানের পশু উঠেছে।

হাটে গরু কিনতে আসা সাকিব মিয়া জানান, হাসিল দিতে হয় না বলে এই হাটে তিনি প্রতি বছর আসেন। বিক্রেতা সোনা মিয়া বলেন, এবার তিনি চারটি গরু এনেছিলেন যার মধ্যে দুটি ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।

আয়োজক কমিটির সদস্য শাকিল মাহমুদ ও স্থানীয় নেতা মনিরুল ইসলাম মনির জানান, গত আট বছর ধরে এই ধারা বজায় রাখা হয়েছে।

এবার হাটে পশুর সরবরাহ আগের চেয়ে অনেক বেশি এবং কেনাবেচার পরিমাণও আশাব্যঞ্জক। এখন পর্যন্ত প্রায় দুই হাজার পশু বিক্রি হয়েছে এবং এই সংখ্যা তিন হাজার ছাড়িয়ে যাবে বলে তারা আশা করছেন।

এনএন/ ২৭ মে ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

নরসিংদীতে জমে উঠেছে খাজনাবিহীন কোরবানির পশুর হাট

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নরসিংদীতে জমে উঠেছে খাজনাবিহীন কোরবানির পশুর হাট

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৭ মে ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] নরসিংদী, ২৭ মে – পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে নরসিংদীতে জমে উঠেছে ঐতিহ্যবাহী খাজনাবিহীন পশুর হাট। সদর উপজেলার করিমপুর ফুটবল মাঠে আয়োজিত এই অস্থায়ী হাটে কোনো হাসিল বা খাজনা দিতে না হওয়ায় ক্রেতা ও বিক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।বুধবার সরজমিনে গিয়ে দেখা যায়, এই ব্যতিক্রমী হাটে পশু বিক্রির বিপরীতে অতিরিক্ত কোনো অর্থ ব্যয় করতে হচ্ছে না, যা সাধারণ ক্রেতা ও বিক্রেতাদের জন্য বড় স্বস্তি হয়ে দাঁড়িয়েছে।করিমপুর প্রবাসী ঐক্য ফোরাম এবং স্থানীয় ছাত্রসমাজের উদ্যোগে আয়োজিত এই হাটটির বিশেষত্ব হলো এর খাজনামুক্ত পরিবেশ।আয়োজক সূত্রে জানা গেছে, সরকারিভাবে নির্ধারিত প্রায় ৮০ হাজার টাকা ইজারা নিজেরা পরিশোধ করে তারা হাটটিকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রেখেছেন। এর ফলে ক্রেতারা সাশ্রয়ী মূল্যে পশু কেনার সুযোগ পাচ্ছেন এবং বিক্রেতারাও লাভবান হচ্ছেন।হাটে গরু, মহিষ ও ছাগলের পাশাপাশি বিভিন্ন জাতের উন্নত মানের পশু উঠেছে।হাটে গরু কিনতে আসা সাকিব মিয়া জানান, হাসিল দিতে হয় না বলে এই হাটে তিনি প্রতি বছর আসেন। বিক্রেতা সোনা মিয়া বলেন, এবার তিনি চারটি গরু এনেছিলেন যার মধ্যে দুটি ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।আয়োজক কমিটির সদস্য শাকিল মাহমুদ ও স্থানীয় নেতা মনিরুল ইসলাম মনির জানান, গত আট বছর ধরে এই ধারা বজায় রাখা হয়েছে।এবার হাটে পশুর সরবরাহ আগের চেয়ে অনেক বেশি এবং কেনাবেচার পরিমাণও আশাব্যঞ্জক। এখন পর্যন্ত প্রায় দুই হাজার পশু বিক্রি হয়েছে এবং এই সংখ্যা তিন হাজার ছাড়িয়ে যাবে বলে তারা আশা করছেন।এনএন/ ২৭ মে ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×