হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন


তেহরান, ১ জুন – যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনা দেখা দিয়েছে। এই সংঘাতের সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানি বাজারে।

আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। একই সময়ে লেবাননে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যকার চলমান সংঘাত বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আভাসে টানা দ্বিতীয় দিন কমল তেলের দাম

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী সোমবার বিশ্ববাজারে তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৯৩ দশমিক ৮৯ ডলারে পৌঁছায়। আগের দিনের তুলনায় এই দাম প্রায় ২ দশমিক ৯ শতাংশ বেশি।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের তেলের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দামও ৩ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ৯০ দশমিক ১৯ ডলারে দাঁড়িয়েছে।

মূলত জ্বালানি উৎপাদন ও পরিবহনের গুরুত্বপূর্ণ অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় এই মূল্যবৃদ্ধি ঘটেছে। এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানায় যে তারা ইরানের গোরুক এলাকার রাডার ও ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র এবং কেশম দ্বীপের স্থাপনায় হামলা চালিয়েছে। মার্কিন ড্রোন ভূপাতিত করার প্রতিক্রিয়ায় তারা এই পদক্ষেপ নেয়।

এই সংঘাত সামগ্রিকভাবে ওই অঞ্চলের স্থিতিশীলতাকে নতুন করে হুমকির মুখে ফেলেছে।

এনএন/ ১ জুন ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ১ জুন – যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনা দেখা দিয়েছে। এই সংঘাতের সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানি বাজারে।আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। একই সময়ে লেবাননে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যকার চলমান সংঘাত বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী সোমবার বিশ্ববাজারে তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৯৩ দশমিক ৮৯ ডলারে পৌঁছায়। আগের দিনের তুলনায় এই দাম প্রায় ২ দশমিক ৯ শতাংশ বেশি।অন্যদিকে যুক্তরাষ্ট্রের তেলের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দামও ৩ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ৯০ দশমিক ১৯ ডলারে দাঁড়িয়েছে।মূলত জ্বালানি উৎপাদন ও পরিবহনের গুরুত্বপূর্ণ অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় এই মূল্যবৃদ্ধি ঘটেছে। এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানায় যে তারা ইরানের গোরুক এলাকার রাডার ও ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র এবং কেশম দ্বীপের স্থাপনায় হামলা চালিয়েছে। মার্কিন ড্রোন ভূপাতিত করার প্রতিক্রিয়ায় তারা এই পদক্ষেপ নেয়।এই সংঘাত সামগ্রিকভাবে ওই অঞ্চলের স্থিতিশীলতাকে নতুন করে হুমকির মুখে ফেলেছে।এনএন/ ১ জুন ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×