হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শেষ হয়েছে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন


ওয়াশিংটন, ৪ জুন – যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন যে ইরানে পরিচালিত মার্কিন সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’র সমাপ্তি ঘটেছে। তিনি জানান, মার্কিন বাহিনী বর্তমানে ইরানে নতুন করে কোনো হামলা চালাচ্ছে না।

গত কয়েক দিনের পাল্টাপাল্টি উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির এক শুনানিতে তিনি এই তথ্য জানান।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আভাসে টানা দ্বিতীয় দিন কমল তেলের দাম

রুবিও বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের অভ্যন্তরে কোনো সামরিক তৎপরতা চালাচ্ছে না এবং তাদের সামরিক শক্তি ছত্রভঙ্গ করার নতুন কোনো পদক্ষেপও নেওয়া হচ্ছে না।

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে চলমান উত্তেজনার জেরে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এই সামরিক অভিযান শুরু করেছিল। এর প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে হামলা চালায় এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যিক পথ হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করে। টানা ৪০ দিনের তীব্র সংঘাতের পর যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ঘোষণা করলেও গত ২৭ মে থেকে ৩ জুনের মধ্যে দুই দেশের বাহিনীর মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সম্প্রতি কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে মার্কিন বাহিনী ইরানের কেশম দ্বীপে বোমাবর্ষণ করে। শুনানিতে ক্যালিফোর্নিয়ার এমপি সারা জ্যাকব প্রশ্ন তোলেন যে, অভিযানের নাম পরিবর্তন করলেও বাস্তব চিত্র বদলায়নি।

এনএন/ ৪ জুন ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শেষ হয়েছে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শেষ হয়েছে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ৪ জুন – যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন যে ইরানে পরিচালিত মার্কিন সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’র সমাপ্তি ঘটেছে। তিনি জানান, মার্কিন বাহিনী বর্তমানে ইরানে নতুন করে কোনো হামলা চালাচ্ছে না।গত কয়েক দিনের পাল্টাপাল্টি উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির এক শুনানিতে তিনি এই তথ্য জানান।রুবিও বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের অভ্যন্তরে কোনো সামরিক তৎপরতা চালাচ্ছে না এবং তাদের সামরিক শক্তি ছত্রভঙ্গ করার নতুন কোনো পদক্ষেপও নেওয়া হচ্ছে না।ইরানের পরমাণু প্রকল্প নিয়ে চলমান উত্তেজনার জেরে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এই সামরিক অভিযান শুরু করেছিল। এর প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে হামলা চালায় এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যিক পথ হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করে। টানা ৪০ দিনের তীব্র সংঘাতের পর যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ঘোষণা করলেও গত ২৭ মে থেকে ৩ জুনের মধ্যে দুই দেশের বাহিনীর মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।সম্প্রতি কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে মার্কিন বাহিনী ইরানের কেশম দ্বীপে বোমাবর্ষণ করে। শুনানিতে ক্যালিফোর্নিয়ার এমপি সারা জ্যাকব প্রশ্ন তোলেন যে, অভিযানের নাম পরিবর্তন করলেও বাস্তব চিত্র বদলায়নি।এনএন/ ৪ জুন ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×