হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাজার স্থিতিশীল রাখতে আরও ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন


ঢাকা, ৪ জুন – বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা রক্ষা এবং প্রবাসী ও রপ্তানি আয়ের প্রবাহ স্বাভাবিক রাখতে বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কেনার ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার দুটি বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২৫ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে কেন্দ্রীয় ব্যাংক। মাল্টিপল প্রাইস অকশন বা এমপিএ পদ্ধতিতে এই ডলার কেনা হয়েছে বলে জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, এদিন প্রতি ডলারের বিনিময় হার ১২২ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

ইরান সংঘাত ও মার্কিন রাজনৈতিক বাকযুদ্ধ: ট্রাম্প ও ওবামার মুখোমুখি অবস্থান

বাজারে ডলারের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় বিনিময় হারে ভারসাম্য রক্ষা করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে মোট ৬৪১ কোটি ৬৫ লাখ মার্কিন ডলার বা ৬ দশমিক ৪১ বিলিয়ন ডলার কেনা হয়েছে। এর মধ্যে জুন মাসের প্রথম চার দিনেই বাজার থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার বা ১০১ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাজারে ডলারের দাম অতিরিক্ত কমে গেলে প্রবাসী আয় ও রপ্তানি আয়ের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এতে বৈধ পথে আয় পাঠানো এবং পণ্য রপ্তানিতে ব্যবসায়ীরা নিরুৎসাহিত হওয়ার সম্ভাবনা থাকে। তাই বিনিময় হার একটি গ্রহণযোগ্য পর্যায়ে ধরে রাখতে বাজার থেকে ডলার ক্রয় করা হচ্ছে।

এনএন/ ৪ জুন ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বাজার স্থিতিশীল রাখতে আরও ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাজার স্থিতিশীল রাখতে আরও ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৪ জুন – বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা রক্ষা এবং প্রবাসী ও রপ্তানি আয়ের প্রবাহ স্বাভাবিক রাখতে বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কেনার ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার দুটি বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২৫ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে কেন্দ্রীয় ব্যাংক। মাল্টিপল প্রাইস অকশন বা এমপিএ পদ্ধতিতে এই ডলার কেনা হয়েছে বলে জানা গেছে।কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, এদিন প্রতি ডলারের বিনিময় হার ১২২ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।বাজারে ডলারের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় বিনিময় হারে ভারসাম্য রক্ষা করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে মোট ৬৪১ কোটি ৬৫ লাখ মার্কিন ডলার বা ৬ দশমিক ৪১ বিলিয়ন ডলার কেনা হয়েছে। এর মধ্যে জুন মাসের প্রথম চার দিনেই বাজার থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার বা ১০১ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে কেন্দ্রীয় ব্যাংক।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাজারে ডলারের দাম অতিরিক্ত কমে গেলে প্রবাসী আয় ও রপ্তানি আয়ের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এতে বৈধ পথে আয় পাঠানো এবং পণ্য রপ্তানিতে ব্যবসায়ীরা নিরুৎসাহিত হওয়ার সম্ভাবনা থাকে। তাই বিনিময় হার একটি গ্রহণযোগ্য পর্যায়ে ধরে রাখতে বাজার থেকে ডলার ক্রয় করা হচ্ছে।এনএন/ ৪ জুন ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×