ঢাকা, ৭ জুন – রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলার রায়ের জন্য আজ রোববার দিন ধার্য রয়েছে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করবেন।
গত ৪ জুন রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের এই দিন নির্ধারণ করেন।
ভারতের জামনগর তেল শোধনাগার পরিদর্শনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
এর মধ্য দিয়ে নৃশংস এই ঘটনার মাত্র ১৯ দিনের মাথায় নজিরবিহীন গতিতে বিচার প্রক্রিয়া শেষ পর্যায়ে পৌঁছাল।
মামলার নথিমতে গত ১৯ মে পল্লবীতে এই ঘটনাটি ঘটে। পরদিন ভিকটিমের বাবা বাদী হয়ে পল্লবী থানায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা ঘটনার মাত্র ৪ দিনের মাথায় অভিযোগপত্র দাখিল করেন এবং রাষ্ট্রপক্ষে ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
আদালত সংশ্লিষ্টরা বলছেন ধর্ষণ ও হত্যা মামলায় এত দ্রুত বিচারিক কার্যক্রম সম্পন্ন হওয়ার নজির দেশে খুব কমই দেখা গেছে। দ্রুততম সময়ে অভিযোগপত্র দাখিল ও সাক্ষ্যগ্রহণ শেষে মামলাটি এখন রায়ের পর্যায়ে রয়েছে।
এনএন/ ৭ জুন ২০২৬



মন্তব্য করুন