হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নেদারল্যান্ডস বনাম জাপান হাইভোল্টেজ লড়াই আজ, ইতিহাস গড়ার পথে কুরাসাও

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন


আমস্টারডাম, ১৪ জুন – চলমান ফুটবল বিশ্বকাপের চতুর্থ দিনে আজ মাঠে নামছে তিনবারের রানার্সআপ নেদারল্যান্ডস। গ্রুপ পর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের প্রতিপক্ষ এশিয়ার শক্তিশালী দল জাপান। কাতার বিশ্বকাপে জার্মানি ও স্পেনের মতো পরাশক্তিদের হারিয়ে চমক দেখানো জাপান এবারও বড় কোনো অঘটন ঘটাতে মুখিয়ে আছে।

নেদারল্যান্ডসের ডাচ কোচ রোনাল্ড কোমান দলকে নিয়ে আশাবাদী হলেও প্রতিপক্ষকে নিয়ে বেশ সতর্ক অবস্থানে রয়েছেন। ভার্জিল ভ্যান ডাইক এবং মেম্ফিস ডিপাইয়ের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে ডাচরা টুর্নামেন্টে শুভ সূচনা করতে চায়।

আরও পড়ুন

বর্ণাঢ্য দুই দশকের সমাপ্তি: প্রকাশ্যে এলো মেসির বিদায়ের অপ্রকাশিত মুহূর্ত

কোমান জানিয়েছেন তারা প্রতিটি ম্যাচ ধরে এগোতে চান এবং জাপানের বিপক্ষে লড়াইটি বেশ কঠিন হবে।

অন্যদিকে আজকের দিনটি ফুটবলের ইতিহাসে এক বিশেষ মুহূর্ত হয়ে থাকবে কুরাসাওয়ের জন্য। মাত্র দেড় লাখ জনসংখ্যার এই ক্ষুদ্র দেশটি বিশ্বের ক্ষুদ্রতম দেশ হিসেবে প্রথমবারের মতো বিশ্বকাপের মূল মঞ্চে লড়বে। তাদের অভিষেক ম্যাচে প্রতিপক্ষ হিসেবে থাকছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।

এছাড়াও দিনের অন্যান্য ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে আইভরি কোস্ট এবং সুইডেন লড়াই করবে তিউনিসিয়ার বিপক্ষে।

সব মিলিয়ে ফুটবলের মহাযজ্ঞে আজ এক রোমাঞ্চকর দিনের অপেক্ষায় ফুটবল ভক্তরা।

এনএন/ ১৪ জুন ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

নেদারল্যান্ডস বনাম জাপান হাইভোল্টেজ লড়াই আজ, ইতিহাস গড়ার পথে কুরাসাও

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নেদারল্যান্ডস বনাম জাপান হাইভোল্টেজ লড়াই আজ, ইতিহাস গড়ার পথে কুরাসাও

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] আমস্টারডাম, ১৪ জুন – চলমান ফুটবল বিশ্বকাপের চতুর্থ দিনে আজ মাঠে নামছে তিনবারের রানার্সআপ নেদারল্যান্ডস। গ্রুপ পর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের প্রতিপক্ষ এশিয়ার শক্তিশালী দল জাপান। কাতার বিশ্বকাপে জার্মানি ও স্পেনের মতো পরাশক্তিদের হারিয়ে চমক দেখানো জাপান এবারও বড় কোনো অঘটন ঘটাতে মুখিয়ে আছে।নেদারল্যান্ডসের ডাচ কোচ রোনাল্ড কোমান দলকে নিয়ে আশাবাদী হলেও প্রতিপক্ষকে নিয়ে বেশ সতর্ক অবস্থানে রয়েছেন। ভার্জিল ভ্যান ডাইক এবং মেম্ফিস ডিপাইয়ের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে ডাচরা টুর্নামেন্টে শুভ সূচনা করতে চায়।কোমান জানিয়েছেন তারা প্রতিটি ম্যাচ ধরে এগোতে চান এবং জাপানের বিপক্ষে লড়াইটি বেশ কঠিন হবে।অন্যদিকে আজকের দিনটি ফুটবলের ইতিহাসে এক বিশেষ মুহূর্ত হয়ে থাকবে কুরাসাওয়ের জন্য। মাত্র দেড় লাখ জনসংখ্যার এই ক্ষুদ্র দেশটি বিশ্বের ক্ষুদ্রতম দেশ হিসেবে প্রথমবারের মতো বিশ্বকাপের মূল মঞ্চে লড়বে। তাদের অভিষেক ম্যাচে প্রতিপক্ষ হিসেবে থাকছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।এছাড়াও দিনের অন্যান্য ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে আইভরি কোস্ট এবং সুইডেন লড়াই করবে তিউনিসিয়ার বিপক্ষে।সব মিলিয়ে ফুটবলের মহাযজ্ঞে আজ এক রোমাঞ্চকর দিনের অপেক্ষায় ফুটবল ভক্তরা।এনএন/ ১৪ জুন ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×