হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতাকে ইতিবাচক হিসেবে দেখছে চীন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন


বেইজিং, ১৫ জুন – যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সই হতে যাওয়া দ্বিপাক্ষিক সমঝোতা ও যুদ্ধবিরতির চুক্তিকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে চীন। বেইজিং এই পদক্ষেপকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছে। সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে যে সংঘাত শুরুর পর থেকেই চীন সব ধরনের বৈরিতা ও যুদ্ধাবসান, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি এবং আলোচনায় ফিরে আসার পক্ষে জোরালো অবস্থান নিয়েছে। ফলে এই সমঝোতা চুক্তি বেইজিংয়ের দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে সংগতিপূর্ণ।

আরও পড়ুন

চাপের মুখে নতি স্বীকার নয়, সমতার ভিত্তিতে সংলাপে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান

তবে চুক্তিকে স্বাগত জানালেও বেইজিং এখনই অতি উৎসাহী না হয়ে বেশ সতর্কতা বজায় রাখছে। বিশ্লেষকরা বলছেন যে চুক্তির অনেক খুঁটিনাটি বিষয় এখনো অস্পষ্ট এবং বেশ কিছু বিষয়ে মতপার্থক্য নিরসন করা এখনো বাকি।

আগামী শুক্রবার সুইজারল্যান্ডে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার পর এর প্রযুক্তিগত ও কৌশলগত বিষয়গুলো চূড়ান্ত করতে আরও ৬০ দিন সময় লাগবে। চীনের কাছে এটি একটি আশাব্যঞ্জক শুরু হলেও একে এখনই সংকটের চূড়ান্ত সমাপ্তি বলা যাচ্ছে না।

এছাড়া এই চুক্তির ফলে বিশ্ব রাজনীতিতে চীনের দীর্ঘমেয়াদী কৌশলে বড় কোনো পরিবর্তন আসছে না। বেইজিং এই নতুন কূটনৈতিক পথকে সাধুবাদ জানালেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ওপর নিজের জ্বালানি নির্ভরতা কমিয়ে আনার যে পরিকল্পনা রয়েছে তা থেকে চীন পিছু হটবে না।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতাকে ইতিবাচক হিসেবে দেখছে চীন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতাকে ইতিবাচক হিসেবে দেখছে চীন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] বেইজিং, ১৫ জুন – যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সই হতে যাওয়া দ্বিপাক্ষিক সমঝোতা ও যুদ্ধবিরতির চুক্তিকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে চীন। বেইজিং এই পদক্ষেপকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছে। সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে যে সংঘাত শুরুর পর থেকেই চীন সব ধরনের বৈরিতা ও যুদ্ধাবসান, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি এবং আলোচনায় ফিরে আসার পক্ষে জোরালো অবস্থান নিয়েছে। ফলে এই সমঝোতা চুক্তি বেইজিংয়ের দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে সংগতিপূর্ণ।তবে চুক্তিকে স্বাগত জানালেও বেইজিং এখনই অতি উৎসাহী না হয়ে বেশ সতর্কতা বজায় রাখছে। বিশ্লেষকরা বলছেন যে চুক্তির অনেক খুঁটিনাটি বিষয় এখনো অস্পষ্ট এবং বেশ কিছু বিষয়ে মতপার্থক্য নিরসন করা এখনো বাকি।আগামী শুক্রবার সুইজারল্যান্ডে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার পর এর প্রযুক্তিগত ও কৌশলগত বিষয়গুলো চূড়ান্ত করতে আরও ৬০ দিন সময় লাগবে। চীনের কাছে এটি একটি আশাব্যঞ্জক শুরু হলেও একে এখনই সংকটের চূড়ান্ত সমাপ্তি বলা যাচ্ছে না।এছাড়া এই চুক্তির ফলে বিশ্ব রাজনীতিতে চীনের দীর্ঘমেয়াদী কৌশলে বড় কোনো পরিবর্তন আসছে না। বেইজিং এই নতুন কূটনৈতিক পথকে সাধুবাদ জানালেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ওপর নিজের জ্বালানি নির্ভরতা কমিয়ে আনার যে পরিকল্পনা রয়েছে তা থেকে চীন পিছু হটবে না। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×