হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জি-৭ সম্মেলনে যোগ দিতে জেনেভা হয়ে ফ্রান্সে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন


ওয়াশিংটন, ১৫ জুন – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন। সেখান থেকে তিনি শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ এর শীর্ষ সম্মেলনে যোগ দিতে সরাসরি ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হন। ট্রাম্পের এই সফরকে ঘিরে ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা ও হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যপক আগ্রহ তৈরি হয়েছে।

ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার জেনেভা বিমানবন্দরে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ বিমান অবতরণ করে। পরবর্তীতে তিনি ফ্রান্সের ইভিয়ান শহরের উদ্দেশ্যে রওনা দেন যেখানে জি-৭ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

এই সফরটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি অবসান এবং মধ্যপ্রাচ্য সংকট নিরসনে একটি সমঝোতা স্মারক চূড়ান্ত করার আলোচনা চলছে। জি-৭ নেতারা আশা করছেন যে, ট্রাম্পের প্রস্তাবিত চুক্তিটি বাস্তবে রূপ নিলে বৈশ্বিক জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত হবে।

গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির ফলে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছিল।

সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে আলোচনা করবেন ট্রাম্প।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

জি-৭ সম্মেলনে যোগ দিতে জেনেভা হয়ে ফ্রান্সে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জি-৭ সম্মেলনে যোগ দিতে জেনেভা হয়ে ফ্রান্সে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ১৫ জুন – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন। সেখান থেকে তিনি শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ এর শীর্ষ সম্মেলনে যোগ দিতে সরাসরি ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হন। ট্রাম্পের এই সফরকে ঘিরে ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা ও হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যপক আগ্রহ তৈরি হয়েছে।ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার জেনেভা বিমানবন্দরে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ বিমান অবতরণ করে। পরবর্তীতে তিনি ফ্রান্সের ইভিয়ান শহরের উদ্দেশ্যে রওনা দেন যেখানে জি-৭ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।এই সফরটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি অবসান এবং মধ্যপ্রাচ্য সংকট নিরসনে একটি সমঝোতা স্মারক চূড়ান্ত করার আলোচনা চলছে। জি-৭ নেতারা আশা করছেন যে, ট্রাম্পের প্রস্তাবিত চুক্তিটি বাস্তবে রূপ নিলে বৈশ্বিক জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত হবে।গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির ফলে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছিল।সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে আলোচনা করবেন ট্রাম্প। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×