হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভারতের বৈদেশিক ঋণ বেড়ে এখন ৬১৩ বিলিয়ন ডলার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১ এপ্রিল ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন


নয়াদিল্লি, ৩১ মার্চ – ভারতের বৈদেশিক ঋণের পরিমাণ প্রান্তিকভিত্তিতে এক দশমিক দুই শতাংশ বেড়ে ৬১৩ দশমিক এক বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। গত বছরের ডিসেম্বর পর্যন্ত করা হিসাবে এমন চিত্র উঠে এসেছে। শুক্রবার (৩১ মার্চ) দেশটির সরকার এ তথ্য জানিয়েছে।

ভারত সরকারের বিবৃতি উল্লেখ করে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইয়েন, ইউরো এবং ইউকে পাউন্ডের মতো অন্যান্য প্রধান মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের অবমূল্যায়নে সেপ্টেম্বর-ডিসেম্বর সময়ে ভ্যাল্যুয়েশন লস হয়েছে তিন দশমিক আট বিলিয়ন ডলার।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

স্বল্পমেয়াদের ক্ষেত্রে ২০২২ সালের ডিসেম্বরে শেষ হওয়া প্রান্তিকে ভারতের বৈদেশিক ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ায় ২১ দশমিক এক শতাংশে। কিন্তু সেপ্টেম্বরে শেষ হওয়া প্রান্তিকে এই হার ছিল ২১ শতাংশ।

তাছাড়া চলতি মাসের শুরুতে ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস বলেছিলেন, মোট বৈদেশিক ঋণ পরিচালনাযোগ্য সীমার মধ্যে রয়েছে।

অন্যদিকে চলতি অর্থবছরে ভারতের জিডিপি প্রবৃদ্ধি সাত শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশটির জাতীয় পরিসংখ্যান বিভাগ এই তথ্য দিয়েছে।

প্রধান অর্থনৈতিক উপদেষ্টা (সিইএ) ভি অনন্ত নাগেশ্বরন বলেছেন, পুরো অর্থবছরে সাত শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে হলে মার্চ প্রান্তিকে চার থেকে চার দশমিক এক শতাংশ প্রবৃদ্ধি প্রয়োজন।

সূত্র: জাগো নিউজ
এম ইউ/৩১ মার্চ ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভারতের বৈদেশিক ঋণ বেড়ে এখন ৬১৩ বিলিয়ন ডলার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভারতের বৈদেশিক ঋণ বেড়ে এখন ৬১৩ বিলিয়ন ডলার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১ এপ্রিল ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ৩১ মার্চ – ভারতের বৈদেশিক ঋণের পরিমাণ প্রান্তিকভিত্তিতে এক দশমিক দুই শতাংশ বেড়ে ৬১৩ দশমিক এক বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। গত বছরের ডিসেম্বর পর্যন্ত করা হিসাবে এমন চিত্র উঠে এসেছে। শুক্রবার (৩১ মার্চ) দেশটির সরকার এ তথ্য জানিয়েছে। ভারত সরকারের বিবৃতি উল্লেখ করে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইয়েন, ইউরো এবং ইউকে পাউন্ডের মতো অন্যান্য প্রধান মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের অবমূল্যায়নে সেপ্টেম্বর-ডিসেম্বর সময়ে ভ্যাল্যুয়েশন লস হয়েছে তিন দশমিক আট বিলিয়ন ডলার। স্বল্পমেয়াদের ক্ষেত্রে ২০২২ সালের ডিসেম্বরে শেষ হওয়া প্রান্তিকে ভারতের বৈদেশিক ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ায় ২১ দশমিক এক শতাংশে। কিন্তু সেপ্টেম্বরে শেষ হওয়া প্রান্তিকে এই হার ছিল ২১ শতাংশ। তাছাড়া চলতি মাসের শুরুতে ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস বলেছিলেন, মোট বৈদেশিক ঋণ পরিচালনাযোগ্য সীমার মধ্যে রয়েছে। অন্যদিকে চলতি অর্থবছরে ভারতের জিডিপি প্রবৃদ্ধি সাত শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশটির জাতীয় পরিসংখ্যান বিভাগ এই তথ্য দিয়েছে। প্রধান অর্থনৈতিক উপদেষ্টা (সিইএ) ভি অনন্ত নাগেশ্বরন বলেছেন, পুরো অর্থবছরে সাত শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে হলে মার্চ প্রান্তিকে চার থেকে চার দশমিক এক শতাংশ প্রবৃদ্ধি প্রয়োজন। সূত্র: জাগো নিউজএম ইউ/৩১ মার্চ ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×