চট্টগ্রাম, ১৮ জুন – অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ঐতিহাসিক জয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটা আশানুরূপ হয়নি বাংলাদেশের। সিরিজের প্রথম ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় ৪ উইকেটের পরাজয়ে পিছিয়ে পড়েছে স্বাগতিক দল।
আগামী কাল চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে দুই দল।
সুপার নাইন্টিতে নাম লেখালেন মাহমুদউল্লাহ রিয়াদ
তিন ম্যাচের এই সিরিজে টিকে থাকতে বাংলাদেশের সামনে জয়ের কোনো বিকল্প নেই। চোটের কারণে প্রথম ম্যাচে নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাসকে পায়নি দল। আগামী ম্যাচে তার অংশগ্রহণ নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি।
প্রথম ম্যাচ শেষে বোলিং কোচ তালহা জুবায়ের জানান, ব্যাটিংয়ে একটি বড় জুটির অভাব অনুভূত হয়েছে এবং সেক্ষেত্রে লিটনকে মিস করেছে দল। লিটনের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আগামী ম্যাচের আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গতকালের হারের পর আজ কোনো মাঠের অনুশীলন করেনি বাংলাদেশ দল। ক্রিকেটাররা হোটেলেই জিম সেশন সম্পন্ন করেছেন।
এনএন/ ১৮ জুন ২০২৬




মন্তব্য করুন