প্যারিস, ১৯ জুন – মাঠের পারফরম্যান্সে পিএসজির (PSG) হয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের রেকর্ড, আর আন্তর্জাতিক মঞ্চে মরক্কোর হয়ে ২০২৬ বিশ্বকাপ মাতানো—সব মিলিয়ে ক্যারিয়ারের সুবর্ণ সময়ে আছেন আশরাফ হাকিমি। কিন্তু মাঠের সেই রূপালি আলো এক ঝটকায় ম্লান হয়ে গেল আদালতের এক চরম ও অপ্রীতিকর রায়ে। ধর্ষণের এক গুরুতর মামলায় পিএসজির এই মরক্কোন ডিফেন্ডারকে আনুষ্ঠানিকভাবে বিচারের মুখোমুখি হতেই হচ্ছে বলে সাফ জানিয়ে দিয়েছে ফ্রান্সের একটি উচ্চ আদালত।
সি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামার ঠিক ১২ ঘণ্টা আগে শুক্রবার (১৯ জুন) ফরাসি আপিল আদালত এই বিতর্কিত ও চাঞ্চল্যকর খবরটি নিশ্চিত করেছে।
সুপার নাইন্টিতে নাম লেখালেন মাহমুদউল্লাহ রিয়াদ
ঘটনার সূত্রপাত ২০২৩ সালের ফেব্রুয়ারিতে, যখন ২৪ বছর বয়সী এক ফরাসি তরুণী অভিযোগ করেন যে হাকিমি তাকে প্যারিসের বুলোঞা-বিলানকুর এলাকার নিজ বাসায় ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছেন। তখন থেকেই এই মামলার তদন্ত চলছিল। গত ফেব্রুয়ারি মাসে এক তদন্তকারী বিচারক হাকিমিকে অভিযুক্ত করার সিদ্ধান্ত নিলে, তার বিরুদ্ধে আপিল করেছিলেন মরক্কোন তারকা।
কিন্তু শুক্রবার ফ্রান্সের ভার্সাই আপিল আদালত এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাকিমির সেই আপিল আবেদন সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সুপারিশের ভিত্তিতে আদালত জানিয়েছে, দীর্ঘ তদন্ত ও বিচার বিভাগীয় অনুসন্ধান শেষে চেম্বার নিশ্চিত হয়েছে যে হাকিমির বিরুদ্ধে আদালতে বিচার শুরু করার মতো ‘যথেষ্ট ও গ্রহণযোগ্য প্রমাণ’ রয়েছে।
শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে মরক্কো। প্রথম ম্যাচে ব্রাজিলের সাথে ১-১ গোলে ড্র করার পর এই ম্যাচটি মরক্কোর জন্য নকআউটে ওঠার অন্যতম প্রধান সমীকরণ। ঠিক এমন এক স্নায়ুচাপের ম্যাচের আগে আদালতের এই রায়ে মানসিকভাবে বেশ বিপর্যস্ত হাকিমি।
এনএন/ ১৯ জুন ২০২৬




মন্তব্য করুন