হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কলম্বিয়াকে হারিয়েই গ্রুপ চ্যাম্পিয়ন হতে চান পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন


মিয়ামি, ২৭ জুন – পর্তুগালের প্রধান কোচ রবার্তো মার্তিনেজ জানিয়েছেন, তার দলের পুরো মনোযোগ এখন গ্রুপ ‘কে’ এর শেষ ম্যাচে কলম্বিয়াকে হারানোর দিকে। সম্ভাব্য নকআউট প্রতিপক্ষ নিয়ে তারা বর্তমানে একেবারেই ভাবছেন না বলে নিশ্চিত করেছেন তিনি।

টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই শেষ ৩২ নিশ্চিত করেছে কলম্বিয়া। তারা বর্তমানে তালিকার শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা পর্তুগালের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে থেকে তারা মিয়ামিতে অনুষ্ঠিতব্য ম্যাচে খেলতে নামবে। গ্রুপ চ্যাম্পিয়ন দল শেষ ৩২ এ মুখোমুখি হবে কোনো একটি সেরা তৃতীয় স্থানধারী দলের। অন্যদিকে রানার্সআপ দল খেলবে গ্রুপ ‘এল’ এর দ্বিতীয় স্থানে থাকা দলের বিপক্ষে।

আরও পড়ুন

যাত্রাবাড়ীতে ড্রাইভারের চোখ নষ্টের মামলায় আনিসুল হক ও পলক গ্রেপ্তার

শুক্রবার সংবাদ সম্মেলনে মার্তিনেজ বলেন, আমাদের লক্ষ্য শুধু ম্যাচটি জয় করা, পরের প্রতিপক্ষ নিয়ে ভাবা নয়। টুর্নামেন্টে ভালো করতে চাইলে সামনে যে দলই আসুক তাকেই হারাতে হবে।

তিনি আরও বলেন, বিশ্বকাপের মতো টুর্নামেন্টে এগিয়ে যাওয়ার জন্য কোনো নির্দিষ্ট পথ নেই। গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের সেরা ফুটবল খেলা এবং তা কেবল জয়ের মাধ্যমেই সম্ভব।

শিরোপার অন্যতম দাবিদার হিসেবে পর্তুগালের যাত্রা কিছুটা হতাশাজনক হলেও অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বে দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা।

বাংলাদেশ সময় অনুযায়ী ২৮ জুন ভোর ৫টা ৩০ মিনিটে ফ্লোরিডার মিয়ামি গার্ডেনসে শক্তিশালী দুই দল মুখোমুখি হবে।

এনএন/ ২৭ জুন ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কলম্বিয়াকে হারিয়েই গ্রুপ চ্যাম্পিয়ন হতে চান পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কলম্বিয়াকে হারিয়েই গ্রুপ চ্যাম্পিয়ন হতে চান পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মিয়ামি, ২৭ জুন – পর্তুগালের প্রধান কোচ রবার্তো মার্তিনেজ জানিয়েছেন, তার দলের পুরো মনোযোগ এখন গ্রুপ ‘কে’ এর শেষ ম্যাচে কলম্বিয়াকে হারানোর দিকে। সম্ভাব্য নকআউট প্রতিপক্ষ নিয়ে তারা বর্তমানে একেবারেই ভাবছেন না বলে নিশ্চিত করেছেন তিনি।টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই শেষ ৩২ নিশ্চিত করেছে কলম্বিয়া। তারা বর্তমানে তালিকার শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা পর্তুগালের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে থেকে তারা মিয়ামিতে অনুষ্ঠিতব্য ম্যাচে খেলতে নামবে। গ্রুপ চ্যাম্পিয়ন দল শেষ ৩২ এ মুখোমুখি হবে কোনো একটি সেরা তৃতীয় স্থানধারী দলের। অন্যদিকে রানার্সআপ দল খেলবে গ্রুপ ‘এল’ এর দ্বিতীয় স্থানে থাকা দলের বিপক্ষে।শুক্রবার সংবাদ সম্মেলনে মার্তিনেজ বলেন, আমাদের লক্ষ্য শুধু ম্যাচটি জয় করা, পরের প্রতিপক্ষ নিয়ে ভাবা নয়। টুর্নামেন্টে ভালো করতে চাইলে সামনে যে দলই আসুক তাকেই হারাতে হবে।তিনি আরও বলেন, বিশ্বকাপের মতো টুর্নামেন্টে এগিয়ে যাওয়ার জন্য কোনো নির্দিষ্ট পথ নেই। গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের সেরা ফুটবল খেলা এবং তা কেবল জয়ের মাধ্যমেই সম্ভব।শিরোপার অন্যতম দাবিদার হিসেবে পর্তুগালের যাত্রা কিছুটা হতাশাজনক হলেও অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বে দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা।বাংলাদেশ সময় অনুযায়ী ২৮ জুন ভোর ৫টা ৩০ মিনিটে ফ্লোরিডার মিয়ামি গার্ডেনসে শক্তিশালী দুই দল মুখোমুখি হবে।এনএন/ ২৭ জুন ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×