নিউ ইয়র্ক, ২৬ জানুয়ারি – সাম্প্রতিক সময়ে গুগল, মেটা, মাইক্রোসফট, অ্যামাজনসহ মার্কিন বড় প্রতিষ্ঠানগুলো বিপুল কর্মী ছাঁটাই করেছে। এবার যুক্তরাষ্ট্রের বহুজাতিক টেক জায়ান্ট ইন্টারন্যাশনাল বিজনেজ মেশিনস কর্পোরেশনও (আইবিএম) এই পথে হাঁটল। ৩ হাজার ৯০০ কর্মীকে ছাঁটাই করেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার আইবিএম এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটির কিছু বিনিয়োগ বার্ষিক নগদ লক্ষ্যমাত্রা অর্জনেও ব্যর্থ হয়েছে, বছরের শেষ তিনমাসে যে লাভ হবে আশা করা হয়েছিল সেটি হয়নি।
অ্যান্টালিয়ায় এরদোয়ান-তারেক রহমান বৈঠক: বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনার আভাস
আইবিএমের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা জেমস কাভানগ বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, গ্রাহকদের সঙ্গে কাজ করবে এমন কর্মী নিয়োগ অব্যাহত রাখবেন তারা।
উল্লেখ্য, গত বছরের শেষ তিন মাসে আইবিএমের সফটওয়্যার এবং কনসালটেন্সি ব্যবসার ধীর থেকে আরও ধীর হয়েছে। কিন্তু পুরো কোম্পানির খরচ ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন সেবা নিশ্চিতে অ্যামাজন ও মাইক্রোসফটের সঙ্গে চুক্তি করতে হয়েছে তাদের।
সূত্র: আমাদের সময়
আইএ/ ২৬ জানুয়ারি ২০২৩





মন্তব্য করুন