কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১৯ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদকভর্তি কার্টন ফেলে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার (০৩ জুলাই) ভোররাতে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীনস্থ সী-বীচ বিওপি’র সদস্যরা তুলাতুলি ঘাট এলাকায় এই মালিকবিহীন মাদক চালানটি জব্দ করেন।
বিজিবি সূত্র জানায়, মেরিন ড্রাইভ সড়ক ব্যবহার করে মাদকের একটি চালান টেকনাফের দিকে পাচার হতে পারে—এমন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সী-বীচ বিওপি’র একটি বিশেষ আভিযানিক দল তুলাতুলি ঘাট এলাকায় কৌশলগত অবস্থান নেয়।
রাত আনুমানিক ১টার দিকে কতিপয় ব্যক্তিকে একটি কার্টন হাতে সন্দেহজনকভাবে হেঁটে যেতে দেখে বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দেন। এ সময় চোরাকারবারিরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে হাতের কার্টনটি ফেলে অন্ধকারের সুযোগে দ্রুত পার্শ্ববর্তী এলাকায় পালিয়ে যায়।
জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ
পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত কার্টনের ভেতর থেকে পলিথিনে মোড়ানো ১৯ কেজি গাঁজা উদ্ধার করেন। উদ্ধারকৃত এই গাঁজার আনুমানিক সিজার মূল্য ৬৬ হাজার ৫০০ টাকা।
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে।




মন্তব্য করুন