হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আর্জেন্টিনার বিপক্ষে লড়াই করে বিদায়: কেপ ভার্দে কোচের চোখে এটি গৌরবের পরাজয়

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৪ জুলাই ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন


প্রায়া, ৪ জুলাই – বিশ্বকাপ শুরুর আগে ফুটবল ভক্তদের কল্পনার বাইরে ছিল যে, কেপ ভার্দে স্পেন, উরুগুয়ে কিংবা আর্জেন্টিনার মতো বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে এমন বীরত্বপূর্ণ লড়াই উপহার দেবে। তবে এই ছোট দেশটিই অসম্ভবকে সম্ভব করে বিশ্বমঞ্চে চমক সৃষ্টি করেছে।

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল আফ্রিকার এই উদীয়মান দলটি। নির্ধারিত সময়ে পিছিয়ে থাকার পরও লড়াকু ফুটবল খেলে ম্যাচে সমতা ফেরায় তারা। ফলে ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে।

আরও পড়ুন

সান্তোস এফসির নতুন সিইও হলেন নেইমারের বাবা নেইমার সিনিয়র

অতিরিক্ত সময়ের প্রথমার্ধে আবারও পিছিয়ে পড়লেও বিরতির আগেই দ্বিতীয়বারের মতো সমতায় ফেরে কেপ ভার্দে। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলেও তাদের লড়াকু মানসিকতা প্রশংসিত হয়েছে ফুটবল বিশ্বে।

দলের এই অনবদ্য পারফরম্যান্সে গর্ব প্রকাশ করেছেন কোচ বুবিস্তা। ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমি আমার দল এবং পুরো কোচিং স্টাফকে নিয়ে গর্বিত। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে এভাবে লড়াই করা এবং দুইবার সমতায় ফিরে ম্যাচকে অতিরিক্ত সময়ে নিয়ে যাওয়া আমাদের দেশের জন্য বড় সম্মানের।

কোচ আরও যোগ করেন, এটি একটি গৌরবের পরাজয়। বিশ্বকাপে আমাদের খেলোয়াড়দের লড়াকু চারিত্রিক বৈশিষ্ট্য দেশের মর্যাদাকে উচ্চ শিখরে নিয়ে গেছে। এটি আমাদের ফুটবল পরিচয়কে আরও শক্তিশালী করেছে।

এনএন/ ৪ জুলাই ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

আর্জেন্টিনার বিপক্ষে লড়াই করে বিদায়: কেপ ভার্দে কোচের চোখে এটি গৌরবের পরাজয়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আর্জেন্টিনার বিপক্ষে লড়াই করে বিদায়: কেপ ভার্দে কোচের চোখে এটি গৌরবের পরাজয়

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৪ জুলাই ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] প্রায়া, ৪ জুলাই – বিশ্বকাপ শুরুর আগে ফুটবল ভক্তদের কল্পনার বাইরে ছিল যে, কেপ ভার্দে স্পেন, উরুগুয়ে কিংবা আর্জেন্টিনার মতো বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে এমন বীরত্বপূর্ণ লড়াই উপহার দেবে। তবে এই ছোট দেশটিই অসম্ভবকে সম্ভব করে বিশ্বমঞ্চে চমক সৃষ্টি করেছে।বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল আফ্রিকার এই উদীয়মান দলটি। নির্ধারিত সময়ে পিছিয়ে থাকার পরও লড়াকু ফুটবল খেলে ম্যাচে সমতা ফেরায় তারা। ফলে ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে।অতিরিক্ত সময়ের প্রথমার্ধে আবারও পিছিয়ে পড়লেও বিরতির আগেই দ্বিতীয়বারের মতো সমতায় ফেরে কেপ ভার্দে। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলেও তাদের লড়াকু মানসিকতা প্রশংসিত হয়েছে ফুটবল বিশ্বে।দলের এই অনবদ্য পারফরম্যান্সে গর্ব প্রকাশ করেছেন কোচ বুবিস্তা। ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমি আমার দল এবং পুরো কোচিং স্টাফকে নিয়ে গর্বিত। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে এভাবে লড়াই করা এবং দুইবার সমতায় ফিরে ম্যাচকে অতিরিক্ত সময়ে নিয়ে যাওয়া আমাদের দেশের জন্য বড় সম্মানের।কোচ আরও যোগ করেন, এটি একটি গৌরবের পরাজয়। বিশ্বকাপে আমাদের খেলোয়াড়দের লড়াকু চারিত্রিক বৈশিষ্ট্য দেশের মর্যাদাকে উচ্চ শিখরে নিয়ে গেছে। এটি আমাদের ফুটবল পরিচয়কে আরও শক্তিশালী করেছে।এনএন/ ৪ জুলাই ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×