হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় বিদ্যুৎ চালিত টমটম গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইজিবাইক চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া ::

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া ::

বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

কক্সবাজারের চকরিয়া উপজেলার (নবগঠিত মাতামুহুরী উপজেলার) বদরখালী ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাহাব উদ্দিন (৩৬) নামে এক ইজিবাইক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে আটটার দিকে বদরখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম নতুনঘোনা পাড়া এলাকার ওয়াপদার নাশি নামক এলাকার বিদ্যুৎ চালিত একটি টমটম (ইজিবাইক) গ্যারেজে ঘটেছে এ দুর্ঘটনা।

মারা যাওয়া সাহাব উদ্দিন ওই ইউনিয়নের পশ্চিম নতুনঘোনা এলাকার আবুল কাসেমের ছেলে।
বদরখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাদ্দাম হোসেন টমটম চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, টানা বৃষ্টির কারণে গ্যারেজের আশপাশে ঝুঁকিপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছিল। এ সময় বিদ্যুতায়িত স্থানে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

আরও পড়ুন

উখিয়ায় মানবপাচার ও হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, টমটম চালকের মৃত্যুর ঘটনাটি নিশ্চিত হয়েছি। পরিবারের অভিযোগ সাপেক্ষে এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে টমটম গাড়ি চালক সাহাব উদ্দিনের অকাল মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৈরি আবহাওয়ার সময়ে বিদ্যুৎ সংযোগ ও বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় বিদ্যুৎ চালিত টমটম গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইজিবাইক চালকের মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় বিদ্যুৎ চালিত টমটম গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইজিবাইক চালকের মৃত্যু

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক,চকরিয়া :: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়া উপজেলার (নবগঠিত মাতামুহুরী উপজেলার) বদরখালী ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাহাব উদ্দিন (৩৬) নামে এক ইজিবাইক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে আটটার দিকে বদরখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম নতুনঘোনা পাড়া এলাকার ওয়াপদার নাশি নামক এলাকার বিদ্যুৎ চালিত একটি টমটম (ইজিবাইক) গ্যারেজে ঘটেছে এ দুর্ঘটনা। মারা যাওয়া সাহাব উদ্দিন ওই ইউনিয়নের পশ্চিম নতুনঘোনা এলাকার আবুল কাসেমের ছেলে। বদরখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাদ্দাম হোসেন টমটম চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, টানা বৃষ্টির কারণে গ্যারেজের আশপাশে ঝুঁকিপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছিল। এ সময় বিদ্যুতায়িত স্থানে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, টমটম চালকের মৃত্যুর ঘটনাটি নিশ্চিত হয়েছি। পরিবারের অভিযোগ সাপেক্ষে এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে টমটম গাড়ি চালক সাহাব উদ্দিনের অকাল মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৈরি আবহাওয়ার সময়ে বিদ্যুৎ সংযোগ ও বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×