হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় বাড়ির ভেতর বানের পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের পানি ঢুকে পড়েছে বাড়ির ভেতরে। পরিবারের সবাই খাটের ওপর বসে গালগল্প করছিলেন। এরই মধ্যে পরিবার সদস্যদের অগোচরে খাট থেকে পানিতে পড়ে যায় আড়াই বছর বয়সী শিশু মোহাম্মদ ওয়াকিম।

এরইমধ্যে রান্নার কাজ করার ফাঁকে অনেকক্ষণ পর মা পারভীন আক্তার খাটে এসে খোঁজছিলেন শিশু ছেলে ওয়াকিমকে। ততক্ষণে ছোট্ট ওয়াকিম বাড়ির এক কোনে পানিতে ডুবে মারা যায়। পরে সেখান থেকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশু ওয়াকিমকে মৃত্যু ঘোষণা করেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা এগারোটার দিকে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাইজকাকারা গ্রামে। মারা যাওয়া শিশু ওয়াকিম ওই এলাকার বাসিন্দা সোলতান আহমদের ছেলে।

শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন মুঠোফোনে বলেন, পরিবার সদস্যদের অগোচরে খাট থেকে পানিতে পড়ে গিয়ে শিশু ওয়াকিমের মৃত্যু হয়েছে। ঘটনাটি খুবই দুঃখজনক। ##

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় বাড়ির ভেতর বানের পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় বাড়ির ভেতর বানের পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক,চকরিয়া:: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
Print Image
ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের পানি ঢুকে পড়েছে বাড়ির ভেতরে। পরিবারের সবাই খাটের ওপর বসে গালগল্প করছিলেন। এরই মধ্যে পরিবার সদস্যদের অগোচরে খাট থেকে পানিতে পড়ে যায় আড়াই বছর বয়সী শিশু মোহাম্মদ ওয়াকিম। এরইমধ্যে রান্নার কাজ করার ফাঁকে অনেকক্ষণ পর মা পারভীন আক্তার খাটে এসে খোঁজছিলেন শিশু ছেলে ওয়াকিমকে। ততক্ষণে ছোট্ট ওয়াকিম বাড়ির এক কোনে পানিতে ডুবে মারা যায়। পরে সেখান থেকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশু ওয়াকিমকে মৃত্যু ঘোষণা করেন। বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা এগারোটার দিকে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাইজকাকারা গ্রামে। মারা যাওয়া শিশু ওয়াকিম ওই এলাকার বাসিন্দা সোলতান আহমদের ছেলে। শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন মুঠোফোনে বলেন, পরিবার সদস্যদের অগোচরে খাট থেকে পানিতে পড়ে গিয়ে শিশু ওয়াকিমের মৃত্যু হয়েছে। ঘটনাটি খুবই দুঃখজনক। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×