হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরানে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা: ১৭০ লক্ষ্যবস্তুতে আঘাতের দাবি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন


তেহরান, ৯ জুলাই – যুক্তরাষ্ট্র টানা দ্বিতীয় রাতের মতো ইরানের ওপর ব্যাপক বিমান হামলা চালিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় তারা ইরানের অন্তত ১৭০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির পর এটিই ছিল এ যাবৎকালের সবচেয়ে বড় মাপের সংঘাত।

মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, এই তীব্র বোমাবর্ষণের মূল উদ্দেশ্য হলো হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের ওপর হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতাকে দুর্বল করে দেওয়া।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

বুধবার রাতে চালানো এই অভিযানে অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। এর প্রতিবাদে তেহরান উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ প্রধান হোসেন কেরমানপোর জানান, যুদ্ধবিরতি বলবৎ থাকাকালীন সময়েই যুক্তরাষ্ট্র ইরানের পাঁচটি প্রদেশে হামলা চালিয়েছে। এতে ১৪ জন শহীদ এবং ৭৮ জন আহত হয়েছেন।

আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, মার্কিন হামলায় তেহরানের সঙ্গে যুক্ত রেলপথের দুটি সেতু এবং ইরান তেহরান রেল করিডর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া বুশেহরে অবস্থিত পারমাণবিক স্থাপনার নিকটবর্তী অঞ্চলেও হামলার খবর পাওয়া গেছে।

এদিকে মার্কিন হামলার জবাবে পাল্টা আক্রমণ চালিয়েছে ইরানও। বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তরে হামলার সতর্কতায় একাধিকবার সাইরেন বাজানো হয়। কুয়েত ও কাতারকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানি বাহিনী। তবে জর্ডান জানিয়েছে তারা বেশ কিছু ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। ওই দেশগুলোতেও যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে।

এনএন/ ৯ জুলাই ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইরানে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা: ১৭০ লক্ষ্যবস্তুতে আঘাতের দাবি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরানে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা: ১৭০ লক্ষ্যবস্তুতে আঘাতের দাবি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ৯ জুলাই – যুক্তরাষ্ট্র টানা দ্বিতীয় রাতের মতো ইরানের ওপর ব্যাপক বিমান হামলা চালিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় তারা ইরানের অন্তত ১৭০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির পর এটিই ছিল এ যাবৎকালের সবচেয়ে বড় মাপের সংঘাত।মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, এই তীব্র বোমাবর্ষণের মূল উদ্দেশ্য হলো হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের ওপর হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতাকে দুর্বল করে দেওয়া।বুধবার রাতে চালানো এই অভিযানে অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। এর প্রতিবাদে তেহরান উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে।ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ প্রধান হোসেন কেরমানপোর জানান, যুদ্ধবিরতি বলবৎ থাকাকালীন সময়েই যুক্তরাষ্ট্র ইরানের পাঁচটি প্রদেশে হামলা চালিয়েছে। এতে ১৪ জন শহীদ এবং ৭৮ জন আহত হয়েছেন।আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, মার্কিন হামলায় তেহরানের সঙ্গে যুক্ত রেলপথের দুটি সেতু এবং ইরান তেহরান রেল করিডর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া বুশেহরে অবস্থিত পারমাণবিক স্থাপনার নিকটবর্তী অঞ্চলেও হামলার খবর পাওয়া গেছে।এদিকে মার্কিন হামলার জবাবে পাল্টা আক্রমণ চালিয়েছে ইরানও। বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তরে হামলার সতর্কতায় একাধিকবার সাইরেন বাজানো হয়। কুয়েত ও কাতারকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানি বাহিনী। তবে জর্ডান জানিয়েছে তারা বেশ কিছু ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। ওই দেশগুলোতেও যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে।এনএন/ ৯ জুলাই ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×