কক্সবাজার শহরে একটি পিকআপের বাম্পারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় পিকআপের চালক মো. ফয়সাল (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে সাংস্কৃতিক কেন্দ্রের দক্ষিণ পাশের সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
কক্সবাজার সদর মডেল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিল।
হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়
এ সময় একটি পিকআপে তল্লাশি চালিয়ে বাম্পারের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ইয়াবা বহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ফয়সাল টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের পুরানপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত জহির আহমদের ছেলে।
পুলিশ জানায়, ইয়াবার পাশাপাশি একটি পিকআপ ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ফয়সালের বিরুদ্ধে এর আগে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিকআপের বাম্পারের ভেতর থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।




মন্তব্য করুন