সাম্প্রতিক অতিবৃষ্টিতে কর্মহীন হয়ে পড়া উখিয়া ও রামু উপজেলার এক হাজার স্বল্প আয়ের পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে কক্সবাজার জেলা পরিষদ।
মঙ্গলবার (১৪ জুলাই) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ টি এম নুরুল বশর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার। সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার সুইটি।
এ সময় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. রহমত উল্লাহ, প্রকৌশলী মুহাম্মদ সাইফ, উখিয়া উপজেলা বিএনপি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সৈয়দ আলম এবং উখিয়া ও রামু উপজেলার প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার ভোজ্যতেল ও ১ কেজি লবণ দেওয়া হয়েছে।
জালিয়াপালং ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী জিসান!
- উখিয়ায় পৃথক অভিযানে দেশীয় অস্ত্র, বন্দুক,মদ,বিয়ার ও ইয়াবাসহ আটক-২
- উখিয়ায় ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, করাতকল জব্দ




মন্তব্য করুন