হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিএনপি জনগণের সরকার, তাই আমরা জনগণের পাশে আছি, থাকবোঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

এম.জিয়াবুল হক, চকরিয়া::

এম.জিয়াবুল হক, চকরিয়া::

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

কক্সবাজার -০১ (চকরিয়া পেকুয়া) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, তাই জনগণের দুর্দিনে সরকার মানুষের পাশেই আছে। যেকোনো দুর্যোগ পরিস্থিতিতে আমরা জনগণের পাশেই আমরা সবসময় থাকব। দূর্যোগ মোকাবেলা করার সকল ধরনের প্রস্তুতি সরকার নিয়েছে। যাতে করে বন্যা কবলিত মানুষ ঘুড়ে দাঁড়াতে পারে। পুনরায় স্বাভাবিক জীবনে যাতে ফিরতে পারেন সরকার তরফ থেকে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ইতোমধ্যে বন্যা পরবর্তী দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর জন্য সরকারি,বেসরকারি এবং দলীয়ভাবে সহযোগিতা নিয়ে বন্যা কবলিত মানুষের জন্য আমরা ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। ক্ষতিগ্রস্ত পরিবার গুলো নতুন করে বাড়িঘর তৈরির জন্য সরকারি সহায়তা পাবে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে তিনি নিজের নির্বাচনী এলাকা চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী,বরইতলী ইউনিয়ন, চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কোচপাড়া মজিদিয়া মাদরাসা এলাকায় মাতামুহুরী নদীর ভাঙ্গন এবং ইতোমধ্যে নদীতে বিলীন হওয়া বাড়িঘরসহ বন্যা দূর্গত এলাকা পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে বানবাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ কালে এসব কথা বলেন।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, বৈরী আবহাওয়া ও ভারী বৃষ্টিপাত পরবর্তী সময়ে বাংলাদেশের যে সমস্ত জনপদ বন্যা কবলিত হয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে, তারমধ্যে কোন এলাকায় কী পরিমাণ ক্ষতি হয়েছে এর উপর সরকারি ভাবে জরিপ চলমান রয়েছে।
রাস্তা-ঘাট, বেড়িবাঁধ থেকে শুরু করে বাড়িঘর,শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, গবাদি পশু, কৃষকের ফসল, মৎস্য ঘের সবকিছুর জরিপের ফলাফলের মাধ্যমে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে সরকারি,বেসরকারি সহযোগিতা নিয়ে আমরা দাঁড়াব।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, ইতিমধ্যে বন্যা কবলিত এলাকায় যেখানে রান্না করা খাবার দরকার ছিল, সেখানে আমরা খাবার দেয়ার চেষ্টা করেছি। আবার যেখানে শুকনা খাবার, খাদ্য সামগ্রীসহ অন্যান সুবিধা দেয়া দরকার, সেখানে সেগুলো সরকারি,বেসরকারি এবং দলীয়ভাবে দেয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। যাতে বানবাসি মানুষ বন্যার ক্ষতি পুষিয়ে উঠতে পারে।

সকাল থেকেই সড়ক পথে তিনি চকরিয়া উপজেলার বিভিন্ন বন্যাদুর্গত প্লাবিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বানবাসি মানুষের খোঁজখবর নেন এবং নিজ হাতে তাঁদের মাঝে ত্রাণসামগ্রী, শুকনো খাবার ও সুপেয় পানি বিতরণ করেন।

মাতামুহুরী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন ও উপজেলার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণকালে এসময় উপস্থিত ছিলেন কক্সবাজারের নারী সংসদ সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নান, জেলা পরিষদ প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, চকরিয়া থানার ওসি মোঃ আরিফুর রহমান, জেলা বিএনপি সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, চকরিয়া পৌরসভা বিএনপি সভাপতি নুরুল ইসলাম হায়দার, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দীন ফরায়েজী, চকরিয়া পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম, সাজ্জাদুল কবির চৌধুরী, চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান, ফাসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কুতুবউদ্দিন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহেদুল মোস্তফা, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক সাইফুল কবির চৌধুরী প্রমুখ।

শনিবার (১৮ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নির্বাচনী এলাকার অপর অংশ পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণ করবেন বলে
নির্ধারিত কর্মসূচি রয়েছে জানিয়েছেন তাঁর প্রেস সচিব সাংবাদিক ছফওয়ানুল করিম।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিএনপি জনগণের সরকার, তাই আমরা জনগণের পাশে আছি, থাকবোঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিএনপি জনগণের সরকার, তাই আমরা জনগণের পাশে আছি, থাকবোঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

প্রতিবেদক: এম.জিয়াবুল হক, চকরিয়া:: | প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজার -০১ (চকরিয়া পেকুয়া) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, তাই জনগণের দুর্দিনে সরকার মানুষের পাশেই আছে। যেকোনো দুর্যোগ পরিস্থিতিতে আমরা জনগণের পাশেই আমরা সবসময় থাকব। দূর্যোগ মোকাবেলা করার সকল ধরনের প্রস্তুতি সরকার নিয়েছে। যাতে করে বন্যা কবলিত মানুষ ঘুড়ে দাঁড়াতে পারে। পুনরায় স্বাভাবিক জীবনে যাতে ফিরতে পারেন সরকার তরফ থেকে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, ইতোমধ্যে বন্যা পরবর্তী দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর জন্য সরকারি,বেসরকারি এবং দলীয়ভাবে সহযোগিতা নিয়ে বন্যা কবলিত মানুষের জন্য আমরা ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। ক্ষতিগ্রস্ত পরিবার গুলো নতুন করে বাড়িঘর তৈরির জন্য সরকারি সহায়তা পাবে। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে তিনি নিজের নির্বাচনী এলাকা চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী,বরইতলী ইউনিয়ন, চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কোচপাড়া মজিদিয়া মাদরাসা এলাকায় মাতামুহুরী নদীর ভাঙ্গন এবং ইতোমধ্যে নদীতে বিলীন হওয়া বাড়িঘরসহ বন্যা দূর্গত এলাকা পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে বানবাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ কালে এসব কথা বলেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, বৈরী আবহাওয়া ও ভারী বৃষ্টিপাত পরবর্তী সময়ে বাংলাদেশের যে সমস্ত জনপদ বন্যা কবলিত হয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে, তারমধ্যে কোন এলাকায় কী পরিমাণ ক্ষতি হয়েছে এর উপর সরকারি ভাবে জরিপ চলমান রয়েছে। রাস্তা-ঘাট, বেড়িবাঁধ থেকে শুরু করে বাড়িঘর,শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, গবাদি পশু, কৃষকের ফসল, মৎস্য ঘের সবকিছুর জরিপের ফলাফলের মাধ্যমে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে সরকারি,বেসরকারি সহযোগিতা নিয়ে আমরা দাঁড়াব। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, ইতিমধ্যে বন্যা কবলিত এলাকায় যেখানে রান্না করা খাবার দরকার ছিল, সেখানে আমরা খাবার দেয়ার চেষ্টা করেছি। আবার যেখানে শুকনা খাবার, খাদ্য সামগ্রীসহ অন্যান সুবিধা দেয়া দরকার, সেখানে সেগুলো সরকারি,বেসরকারি এবং দলীয়ভাবে দেয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। যাতে বানবাসি মানুষ বন্যার ক্ষতি পুষিয়ে উঠতে পারে। সকাল থেকেই সড়ক পথে তিনি চকরিয়া উপজেলার বিভিন্ন বন্যাদুর্গত প্লাবিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বানবাসি মানুষের খোঁজখবর নেন এবং নিজ হাতে তাঁদের মাঝে ত্রাণসামগ্রী, শুকনো খাবার ও সুপেয় পানি বিতরণ করেন। মাতামুহুরী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন ও উপজেলার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণকালে এসময় উপস্থিত ছিলেন কক্সবাজারের নারী সংসদ সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নান, জেলা পরিষদ প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, চকরিয়া থানার ওসি মোঃ আরিফুর রহমান, জেলা বিএনপি সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, চকরিয়া পৌরসভা বিএনপি সভাপতি নুরুল ইসলাম হায়দার, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দীন ফরায়েজী, চকরিয়া পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম, সাজ্জাদুল কবির চৌধুরী, চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান, ফাসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কুতুবউদ্দিন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহেদুল মোস্তফা, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক সাইফুল কবির চৌধুরী প্রমুখ। শনিবার (১৮ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নির্বাচনী এলাকার অপর অংশ পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণ করবেন বলে নির্ধারিত কর্মসূচি রয়েছে জানিয়েছেন তাঁর প্রেস সচিব সাংবাদিক ছফওয়ানুল করিম।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×