হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় নদীপথে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১, উদ্ধার মাদকের মূল্য সাড়ে ৩ কোটি টাকা

শহিদুল ইসলাম ::

শহিদুল ইসলাম ::

বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার সীমান্ত দিয়ে নদীপথে ইয়াবা পাচারের সময় এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে আনুমানিক ৩ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ১ লাখ ২০ হাজার পিস…

কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার সীমান্ত দিয়ে নদীপথে ইয়াবা পাচারের সময় এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ সময় তার কাছ থেকে আনুমানিক ৩ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তি হলেন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের দক্ষিণ রহমতের বিল এলাকার বাসিন্দা আনোয়ার আলীর ছেলে মনজুর আলী (৪০)।

বুধবার (২৯ জুলাই) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন

চাপের মুখে নতি স্বীকার নয়, সমতার ভিত্তিতে সংলাপে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের অধীন বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল দক্ষিণ রহমতের বিল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় নদীপথে মিয়ানমার থেকে মাথায় একটি বস্তা বহন করে বাংলাদেশে প্রবেশ করা এক ব্যক্তির চলাফেরা সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাকে থামার নির্দেশ দেন।

নির্দেশ অমান্য করে তিনি নদীপথে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।

পরে তার মাথায় বহন করা বস্তা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১২টি কার্টনে রাখা ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মনজুর আলী স্বীকার করেন, তিনি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে দেশের অভ্যন্তরে এনে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, “মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রগুলোকে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

সীমান্তে যেকোনো ধরনের মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরালোভাবে অব্যাহত থাকবে।”

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: উখিয়ায় নদীপথে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১, উদ্ধার মাদকের মূল্য সাড়ে ৩ কোটি টাকা সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার সীমান্ত দিয়ে নদীপথে ইয়াবা পাচারের সময় এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ায় নদীপথে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১, উদ্ধার মাদকের মূল্য সাড়ে ৩ কোটি টাকা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় নদীপথে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১, উদ্ধার মাদকের মূল্য সাড়ে ৩ কোটি টাকা

প্রতিবেদক: শহিদুল ইসলাম :: | প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার সীমান্ত দিয়ে নদীপথে ইয়াবা পাচারের সময় এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে আনুমানিক ৩ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। আটক ব্যক্তি হলেন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের দক্ষিণ রহমতের বিল এলাকার বাসিন্দা আনোয়ার আলীর ছেলে মনজুর আলী (৪০)। বুধবার (২৯ জুলাই) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের অধীন বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল দক্ষিণ রহমতের বিল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নদীপথে মিয়ানমার থেকে মাথায় একটি বস্তা বহন করে বাংলাদেশে প্রবেশ করা এক ব্যক্তির চলাফেরা সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাকে থামার নির্দেশ দেন। নির্দেশ অমান্য করে তিনি নদীপথে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন। পরে তার মাথায় বহন করা বস্তা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১২টি কার্টনে রাখা ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মনজুর আলী স্বীকার করেন, তিনি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে দেশের অভ্যন্তরে এনে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন। উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, “মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রগুলোকে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্তে যেকোনো ধরনের মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরালোভাবে অব্যাহত থাকবে।”

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×