হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে প্রাইভেটকার থেকে ২৮৪ ক্যান বিয়ার উদ্ধার, যুবক আটক

শহিদুল ইসলাম ::

শহিদুল ইসলাম ::

বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের টেকনাফে একটি প্রাইভেটকার থেকে ২৮৪ ক্যান বিয়ার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় আজিজুল হক (২০) নামের এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল পাঁচটার দিকে কক্স…

কক্সবাজারের টেকনাফে একটি প্রাইভেটকার থেকে ২৮৪ ক্যান বিয়ার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় আজিজুল হক (২০) নামের এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল পাঁচটার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের শীলখালী বিজিবি চেকপোস্টে এ অভিযান চালানো হয়। আজিজুল হক টেকনাফের শাহপরীর দ্বীপ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে টেকনাফগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার শীলখালী চেকপোস্টে পৌঁছালে বিজিবির সদস্যরা গাড়িটিতে তল্লাশি চালান। একপর্যায়ে গাড়ির পেছনের বক্সে রাখা একটি ব্যাগের ভেতর থেকে ২৮৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।পরে গাড়িতে থাকা চালক ও অন্য যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয়।

এ সময় আজিজুল হককে আটক করা হয়। বিজিবির দাবি, জিজ্ঞাসাবাদে আজিজুল জানান, কক্সবাজার থেকে বিয়ারগুলো কিনে বেশি দামে বিক্রির জন্য টেকনাফে নিয়ে যাচ্ছিলেন তিনি।বিজিবি জানায়, প্রাইভেটকারটি আরও তল্লাশি করা হলেও অন্য কোনো অবৈধ পণ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আটক আজিজুল হকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: টেকনাফে প্রাইভেটকার থেকে ২৮৪ ক্যান বিয়ার উদ্ধার, যুবক আটক সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের টেকনাফে একটি প্রাইভেটকার থেকে ২৮৪ ক্যান বিয়ার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় আজিজুল হক (২০) নামের এক যুবকক। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে প্রাইভেটকার থেকে ২৮৪ ক্যান বিয়ার উদ্ধার, যুবক আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে প্রাইভেটকার থেকে ২৮৪ ক্যান বিয়ার উদ্ধার, যুবক আটক

প্রতিবেদক: শহিদুল ইসলাম :: | প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে একটি প্রাইভেটকার থেকে ২৮৪ ক্যান বিয়ার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় আজিজুল হক (২০) নামের এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল পাঁচটার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের শীলখালী বিজিবি চেকপোস্টে এ অভিযান চালানো হয়। আজিজুল হক টেকনাফের শাহপরীর দ্বীপ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে টেকনাফগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার শীলখালী চেকপোস্টে পৌঁছালে বিজিবির সদস্যরা গাড়িটিতে তল্লাশি চালান। একপর্যায়ে গাড়ির পেছনের বক্সে রাখা একটি ব্যাগের ভেতর থেকে ২৮৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।পরে গাড়িতে থাকা চালক ও অন্য যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় আজিজুল হককে আটক করা হয়। বিজিবির দাবি, জিজ্ঞাসাবাদে আজিজুল জানান, কক্সবাজার থেকে বিয়ারগুলো কিনে বেশি দামে বিক্রির জন্য টেকনাফে নিয়ে যাচ্ছিলেন তিনি।বিজিবি জানায়, প্রাইভেটকারটি আরও তল্লাশি করা হলেও অন্য কোনো অবৈধ পণ্য পাওয়া যায়নি। উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে। আটক আজিজুল হকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×