কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকা থেকে এই বিপুল পরিমাণ মাদক জব্দ করে। প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে পালংখালী বিওপির টহল দল সীমান্তে নজরদারি জোরদার করে। এ সময় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ‘রিজভীর ঘের’ এলাকা দিয়ে মিয়ানমার থেকে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। বিজিবির তাড়া খেয়ে চোরাকারবারীরা হাতে থাকা দুটি পলিব্যাগ ফেলে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে পলিথিন ব্যাগের ভেতর খাকি রঙের প্যাকেটে বায়ুরোধী ১০ কাটে মোড়ানো অবস্থায় ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় চোরাকারবারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, পলাতক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে ওই এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: উখিয়ায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার, পালিয়ে গেলেন দুই ব্যক্তি সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১২ সেপ্টেম্। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন