কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা–পুলিশ। গত ২৪ ঘণ্টায় ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীসহ বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চারজন চোর বা ছিনতাইকারী, একজন মাদক ব্যবসায়ী, ১০ জন মাদক সেবনকারী, দুজন পরোয়ানাভুক্ত আসামি এবং চারজনকে অন্যান্য ধর্তব্য অপরাধে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, ছিনতাই ও চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার চারজন হলেন ইরফান (২০), নুরুন নবী, শাহীন (১৯) ও মোহাম্মদ রুহুল আমিন (৫৯)। মাদক ব্যবসার অভিযোগে রাশেদা বেগম (৩৫) এবং মাদক সেবনের অভিযোগে আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া আদালতের পরোয়ানাভুক্ত আসামি হিসেবে মোস্তাক আহাম্মদ (৪৬) ও ছালাম মিয়াকে (৩৮) গ্রেপ্তার করা হয়। অন্যান্য ধর্তব্য অপরাধে জামাল হোসেন (২৫), আশিক (৩৫), আহমেদুর রহমান (২৬) ও মো. ফারুক মাইজভান্ডারীকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে।
বিয়ের পাত্র চেয়ে গুগল ফর্মে পোস্ট!: ২৪১ আবেদন ও দেড় হাজার মেসেজে তোলপাড়
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বলেন ছিনতাইসহ অপরাধ নিয়ন্ত্রণে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: কক্সবাজারে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত, আরো ২১ জন গ্রেপ্তার সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা–পুলিশ। গত ২৪ ঘণ্টায় ছিনতা। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন