হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাজা যুদ্ধবিরতি নিয়ে হামাস-মধ্যস্থতাকারীদের আলোচনা ‘ইতিবাচক’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ০৯:৩০ পূর্বাহ্ন


জেরুজালেম, ০৭ অক্টোবর – গাজা যুদ্ধবিরতি নিয়ে হামাস ও মধ্যস্থতাকারীদের মধ্যে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা ‘ইতিবাচক’ পরিবেশে শেষ হয়েছে। মঙ্গলবারও এই আলোচনা অব্যাহত থাকবে।

মিসরের রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন আল-কাহেরার প্রতিবেদনের বরাতে আল জাজিরার খবরে বলা হয়েছে, সোমবার (৬ অক্টোবর) মিসরের শার্ম আল-শেখ শহরে এ আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে হামাসের প্রতিনিধিদের সঙ্গে মধ্যস্থতাকারীরা বৈঠকে বসেন। মধ্যস্থতাকারী হিসেবে মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের উদ্যোগে এই আলোচনা হয়।

আরও পড়ুন

এআই দিয়ে সাজানো ছবি দিয়ে অপপ্রচার: জাতিসংঘে প্রধানমন্ত্রীর ডিনার ফটোর সত্যতা ও গুজব উন্মোচন

প্রতিবেদনে বলা হয়, গাজা আলোচনার প্রথম দিন ‘ইতিবাচক পরিবেশে’ শেষ হয়েছে। মঙ্গলবারও এই আলোচনা অব্যাহত থাকবে।

শার্ম আল-শেখে অনুষ্ঠিত আলোচনায় অংশ নিতে সোমবারই ইসরায়েলি একটি প্রতিনিধি দল পৌঁছেছে বলে জানা গেছে। তবে আলোচনার অগ্রগতি বা সম্ভাব্য সমঝোতার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এই আলোচনাকে ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যা বন্ধে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের কোনো ‘রেড লাইন’ বা সীমারেখা আছে কি না; যেমন- হামাসকে নিরস্ত্র করার দাবি, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যদি কিছু শর্ত পূরণ না হয়, তাহলে আমরা তা করবো না। তবে আমার মনে হয়, আমরা বেশ ভালো অগ্রগতি করছি।

ট্রাম্প আরও বলেন, এটা এমন এক চুক্তি যেখানে সবাই অবিশ্বাস্যভাবে একসঙ্গে এসেছে। আমি সত্যিই মনে করি আমরা এই চুক্তিটি সম্পন্ন করতে পারবো।

বিবিসির এক খবরে বলা হয়, আলোচনার প্রধান লক্ষ্য মাঠ পর্যায়ে উপযুক্ত পরিস্থিতি তৈরি করা; যাতে বন্দি ও জিম্মি বিনিময় চুক্তি সম্ভব হয়। চুক্তিতে পৌঁছালে গাজায় বন্দি ইসরায়েলি সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে। এই জিম্মিদের বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দি নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৭ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গাজা যুদ্ধবিরতি নিয়ে হামাস-মধ্যস্থতাকারীদের আলোচনা ‘ইতিবাচক’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাজা যুদ্ধবিরতি নিয়ে হামাস-মধ্যস্থতাকারীদের আলোচনা ‘ইতিবাচক’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ০৯:৩০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ০৭ অক্টোবর – গাজা যুদ্ধবিরতি নিয়ে হামাস ও মধ্যস্থতাকারীদের মধ্যে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা ‘ইতিবাচক’ পরিবেশে শেষ হয়েছে। মঙ্গলবারও এই আলোচনা অব্যাহত থাকবে।মিসরের রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন আল-কাহেরার প্রতিবেদনের বরাতে আল জাজিরার খবরে বলা হয়েছে, সোমবার (৬ অক্টোবর) মিসরের শার্ম আল-শেখ শহরে এ আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে হামাসের প্রতিনিধিদের সঙ্গে মধ্যস্থতাকারীরা বৈঠকে বসেন। মধ্যস্থতাকারী হিসেবে মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের উদ্যোগে এই আলোচনা হয়।প্রতিবেদনে বলা হয়, গাজা আলোচনার প্রথম দিন ‘ইতিবাচক পরিবেশে’ শেষ হয়েছে। মঙ্গলবারও এই আলোচনা অব্যাহত থাকবে।শার্ম আল-শেখে অনুষ্ঠিত আলোচনায় অংশ নিতে সোমবারই ইসরায়েলি একটি প্রতিনিধি দল পৌঁছেছে বলে জানা গেছে। তবে আলোচনার অগ্রগতি বা সম্ভাব্য সমঝোতার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।এই আলোচনাকে ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যা বন্ধে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।যুক্তরাষ্ট্রের কোনো ‘রেড লাইন’ বা সীমারেখা আছে কি না; যেমন- হামাসকে নিরস্ত্র করার দাবি, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যদি কিছু শর্ত পূরণ না হয়, তাহলে আমরা তা করবো না। তবে আমার মনে হয়, আমরা বেশ ভালো অগ্রগতি করছি।ট্রাম্প আরও বলেন, এটা এমন এক চুক্তি যেখানে সবাই অবিশ্বাস্যভাবে একসঙ্গে এসেছে। আমি সত্যিই মনে করি আমরা এই চুক্তিটি সম্পন্ন করতে পারবো।বিবিসির এক খবরে বলা হয়, আলোচনার প্রধান লক্ষ্য মাঠ পর্যায়ে উপযুক্ত পরিস্থিতি তৈরি করা; যাতে বন্দি ও জিম্মি বিনিময় চুক্তি সম্ভব হয়। চুক্তিতে পৌঁছালে গাজায় বন্দি ইসরায়েলি সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে। এই জিম্মিদের বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দি নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ০৭ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×